সংগৃহীত ছবি
সারাদেশ

উলিপুরে কম্বল পেয়ে খুশি শীতার্তরা

কামরুজ্জামান স্বাধীন, (উলিপুর) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে মাঘের শুরুতে হাঁড় কাপানো শীতে চরম দুর্ভোগে নিম্ম আয়ের মানুষ। অর্থের অভাবে অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ নেই। পুরাতন ছেঁড়া কাপড় ও খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন এই অঞ্চলের মানুষ। এমন পরিস্থিতিতে পুলিশের দেয়া কম্বল উপহার পেয়ে খুশি নিম্ম আয়ের মানুষ।

আরও পড়ুন : চাচা-ভাতিজাকে গুলি করে হত্যা

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশের আয়োজনে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের চর গাবুরযান এলাকায় জিসকা ফার্মাসিউটিক্যালের সহযোগিতায় শতাধিক অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা, পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম, এসআই মশিউর রহমান প্রমুখ।

আরও পড়ুন : মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত

জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদ্দাম হোসেন জানান, শীত কিংবা বন্যায় কুড়িগ্রামের নিম্ম আয়ের মানুষজন অনেক কষ্টে থাকে। আমরা প্রতিবছর বন্যায় খাদ্যসামগ্রী ও শীতার্ত মানুষকে কম্বল উপহার দিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় এবারও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। কুড়িগ্রামের নিম্ম আয়ের মানুষের জন্য আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা