সংগৃহীত ছবি
সারাদেশ

মাইক্রোবাসের ধাক্কায় যুবক নিহত

জেলা প্রতিনিধি : সিলেটে মাইক্রোবাসের ধাক্কায় সফিউল হাসান সানী (২৯) নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : অস্ত্র-পিকআপসহ আটক ৩

বুধবার (১৭ জানুয়ারি) সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের ব্রাহ্মণশাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সফিউল হাসান সানী সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ভালকি গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কনস্টেবল পদে চাকরিরত ছিলেন। দুই মাস আগে তাকে বরখাস্ত করা হয়।

আরও পড়ুন : খেত থেকে নারীর লাশ উদ্ধার

স্থানীয়রা জানায়, সফিউল হাসান সানী মোটরসাইকেলযোগে সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের যাচ্ছিলেন। ব্রাহ্মণশাসন নামক এলাকায় আসামাত্র বেপরোয়া গতির একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসমানীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা