সংগৃহীত ছবি
সারাদেশ

অস্ত্র-পিকআপসহ আটক ৩

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ ভ্যান ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের প্রশিকা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুন : বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে

বুধবার (১৭ জানুয়ারি) সকালে এই তথ্য জানান ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ।

আটককৃতরা হলো, নান্দাইল উপজেলার মৃত রহমত আলীর ছেলে মকবুল হোসেন (৩৭), করিমগঞ্জ থানার মন্টু মিয়ার ছেলে দীপক (২১) ও ফজলুল হকের ছেলে রাজন (৩০)।

আরও পড়ুন : দৌলতদিয়া ফেরি চালাচল স্বাভাবিক

ভালুকা মডেল থানার পরিদর্শক তদন্ত জাহাঙ্গীর আলম জানান, আটককৃতরা আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবত তারা দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলো। ডাকাতির প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে ৩ জনকে আটক করতে পারলেও এ সময় দৌড়ে পালিয়ে যায় আরও ৭ জন। এসময় তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার (১৭) জানুয়ারি সকালে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা