সংগৃহীত
সারাদেশ

বেশি দামে স্যালাইন বিক্রি করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুরে ডিএনএস স্যালাইন অবৈধভাবে মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ২ টি ফার্মেসিকে জরিমানা করেছে।

আরও পড়ুন: যুবলীগ নেতাকে গুলি, চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর মেডিকেল মোড় এলাকার ফার্মেসিগুলোতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক আজহারুল ইসলাম এতে নেতৃত্ব দেন।

সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে ঐ এলাকার ফার্মেসিগুলো কৃত্রিম সংকট তৈরি করে ১০০ টাকার স্যালাইন ২০০-৩০০ টাকায় বিক্রয় করে আসছে। অভিযানের সময় অবসর মেডিসিন কর্নারে বিপুল পরিমাণ ডিএনএস স্যালাইন জব্দ করা হয়। পরে ঐ ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: স্ত্রী ও শশুর হত্যায় জামাই আটক

একই দিনে রিফাত মেডিসিন কর্নারে অভিযান চালিয়ে অবৈধ মজুদ রাখা ডিএনএস স্যালাইন জব্দ ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ২ টি ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ওষুধও জব্দ করেছে।

সংস্থাটির বিভাগীয় উপপরিচালক আজহারুল ইসলাম জানান, অবসর ও রিফাত ফার্মেসিতে স্যালাইন কেনার জন্য সোর্স পাঠানো হয়। তারা আমাদের সোর্সকে স্যালাইন না থাকার কথা জানায়। পরে বেশি দাম দিলে স্যালাইন দেয়। আমরা সেখানে কিছুক্ষণের মধ্যেই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্যালাইন জব্দ করি ও সতর্কতামূলক জরিমানা করি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা