সারাদেশ

ভোলায় প্রজনন স্বাস্থ্য বিষয়ে প্রচারাভিযান

ভোলা প্রতিনিধি : কৈশোর-বান্ধব স্বাস্থ্যসেবা ও কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে ভোলায় প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : সাংবাদিক সংসদ কক্সবাজার’র উদ্যােগে বৃক্ষরোপণ

বৃহস্পতিবার (১৪সেপ্টেম্বর) ভোলার রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রচার অভিযান শুরু হয়।

ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ ও তারুণ্যের কন্ঠস্বর-প্ল্যাটফর্ম এর যৌথ আয়োজনে ও নারীপক্ষের অধিকার এখানে, এখনই (RHRN-2) প্রকল্প সহযোগীতায় এই প্রচারাভিযান এর আয়োজন করা হয়। সকালে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন তালুকদার। প্রধান অতিথি ছিলেন শিবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রর ডা. মাহাতাব উদ্দিন তালুকদার।

আরও পড়ুন : শ্রীনগরে বোনজামাইকে কুপিয়ে হত্যা

এসময় উপস্থিত ছিলেন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর প্রধান নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু, তারুণ্যের কন্ঠস্বর-প্ল্যাটফর্ম প্রধান সম্মনয়কারী আব্দুল্লাহ নোমান, সদস্য রিয়া, মিরাজ, তাবাসুম, বর্ষা ও জেরিন।

প্রচার অভিযানে ৬ষ্ঠ থেকে ৮ অষ্টম শ্রেনী পর্যন্ত ১৫০ জন শিক্ষার্থী এতে অংশ নিবে। প্রচারাভিযানে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকাল ও এ সময়ে করনীয় কি, স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান অর্জন ও কৈশোরকালীন সময়ে সেবা সম্পর্কে ধারনা প্রদান করা হবে। এছাড়াও বয়ঃসন্ধিকাল, বয়ঃসন্ধিকালের পরিবর্তন, কিশোরীদের মাসিক বা ঋতুস্রাব, কিশোরদের স্বপ্নদোষ, বাল্যবিবাহ, জেন্ডার বিষয়ে আলোচনা করা হয়ে থাকে।

আরও পড়ুন : কাভার্ডভ্যান চাপায় নিহত ২

আলোচনা সভায় বক্তরা বলেন, আজকের কিশোর, তরুণ ও যুবরাই আগামীর পরিবার, সমাজ ও দেশের চালিকা শক্তি। তাদের সুস্থ, সবল ও কর্মক্ষম করে জাতি গঠনের কোনো বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেছেন বক্তারা।

সভায় বক্তারা জানান, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জন করতে হলে সব বয়সি মানুষের সক্ষমতার পূর্ণাঙ্গ বাস্তবায়নের পাশাপাশি সবার অধিকার, বিশেষত প্রজনন অধিকার নিশ্চিত করতে হবে। আমাদের দেশের প্রেক্ষাপটে সামাজিক রীতিনীতি ও বিশ্বাস অনেক ক্ষেত্রেই তরুণ প্রজন্মের প্রজনন অধিকার ও স্বাস্থ্য সেবা বাধাগ্রস্ত করে। এ থেকে উত্তরণের জন্য কিশোর-কিশোরী ও তরুনদের সচেতন করে গড়ে তুলতে হবে হবে জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা