ছবি : সংগৃহিত
সারাদেশ

শার্শায় গোয়ালঘর হতে মরদেহ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী শালকোনা গ্রামের একটি গোয়াল ঘর থেকে নজরুল ইসলাম নজু (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: অনুমতি ছাড়াই মিটার খুললেন মিটার রিডার

সোমবার (১৪ আগস্ট) সকাল ১০ টার দিকে ডিহি ইউনিয়নের শালকোনা বিজিবি ক্যাম্পের পাশেই জসিম উদ্দিনের গোয়াল ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নজরুল ইসলাম উপজেলার ডিহি ইউনিয়নের শালকোনা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে।

ঐ গ্রামের চৌকিদার রুহুল আমীন জানান, রোববার (১৩ আগস্ট) রাতে তিনি শালকোনা মোড়ের দোকানে স্বাভাবিক অবস্থায় ছিলেন। কিন্তু আজ সকালে নজরুলের মৃত্যুর সংবাদ শুনতে পাই। তবে এ অস্বাভাবিক মৃত্যুর কারণ সম্পর্কে এলাকাবাসী কিছু জানেন না।

আরও পড়ুন: ছেলের হাতে বাবা খুন

এ বিষয়ে সাবেক চেয়ারম্যান হোসেন আলী জানান, নজরুল ইসলামের মরদেহটি গোয়াল ঘরে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। নিহত পরিবারের দাবি তাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহটি গোয়াল ঘরে রেখে দেওয়া হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিকুল ইসলাম জানান, এলাকাবাসীর মাধ্যমে জানতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।

আরও পড়ুন: প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার

মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মুত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা