সারাদেশ

মাদক ব‍্যবসায়ীর ছুরিকাঘাতে এএসআই আহত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মাদক উদ্ধার অভিযানে যেয়ে মাদক ব‍্যবসায়ীর ছুরিকাঘাতে শার্শা থানার এএসআই আল আমিন গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেচিকিৎসা শেষে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন : ডিস বিল নিয়ে ঘুষিতে গ্রাহক নিহত

রোববার (১৩ আগস্ট) বিকাল সাড়ে ৫ সময় শার্শা থানার শ‍্যামলাগাছি গ্রামেরমাঝেরপাড়া কোরবান ডাক্তারের বাগানের ভিতর পুকুরপাড় এলাকায় এঘটনা ঘটে। ঘটনার পরে পুলিশ ঐ এলাকায় অভিযান চালিয়ে মাদকব্যবসায়ীদের আটক করতে না পারলেও কয়েকটি বাড়িতে ব‍্যাপকভাংচুর চালিয়েছে।

সংশ্লিষ্ট সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সিদ্ধার্থ, এসআই রাশেদ ও এএসআই আল আমিনসহ মাদকদ্রব্যউদ্ধার অভিযানে ঐ এলাকায় যান। এ সময় আল আমিন মাদকবেচাকেনার সময় মাদক ব্যবসায়ী সাকিবকে আটক করে। আটকের একপর্যায়ে সাকিবের সাথে এএসআই আল আমিন এর ধস্তাধস্তিহয়। একপর্যায়ে সাকিব ও এএসআই আল আমিন ঘটনাস্থলের পাশে পুকুরে পড়ে যায়। পরবর্তীতে সাকিব তার কাছে থাকা গাঁজাকাটা কাচি দ্বারা এএসআই আল আমিন এর বাম পায়ের হাটুবরাবর আঘাত করে পালিয়ে যায়।

আরও পড়ুন :ভাতা ভোগীদের লাইভ ভেরিফিকেশন উদ্বোধন

পরে পুলিশ এএসআই আল আমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্যনিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং আঘাতের স্থানে তিনটি সেলাই দেওয়া হয়েছে। ঘটনার জড়িত মাদক কারবারি ইমরান হোসেন, ইকরামুল, সাকিব ও জাহাঙ্গীরসহ জড়িতদের আটক অভিযান চলছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তারশুভেন্দু কুমার মজুমদার জানান, বিকালে আহত অবস্থায় একজন পুলিশসদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার হাতে এবং হাটুতে আঘাতের চিহ্ন রয়েছে। সঙ্গীরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে গেছে।

আরও পড়ুন :পলাশবাড়ীতে ১২০০ চারা বিতরণ

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। পুলিশের একাধিক টিম মাদক ব্যবসায়ীদের আটকে অভিযান চালাচ্ছে। আহত এএসআই সুস্থ আছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা