ছবি: সংগৃহীত
সারাদেশ

প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় আরিফ হোসেন (২০) ও জনি আক্তার (১৭) নামে এক প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

সোমবার (১৪ আগস্ট) সকাল ৮ টায় উপজেলার তুলসীরামপুর এলাকায় একটি ইউক্যালিপটাস বাগান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন -আরিফ হোসেন (২০) ও জনি আক্তার (১৭)। আরিফ হোসেন তুলসি রামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি ডিগ্রি কলেজের শিক্ষার্থী। অন্যদিকে জনি আক্তার একই গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে। তিনি উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী।

আরও পড়ুন: মাদক ব‍্যবসায়ীর ছুরিকাঘাতে এএসআই আহত

কাঁশোপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস ছালাম জানান, তাদের ২ জনের বাড়ি পাশাপাশি। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তারা বিয়ের উদ্দেশে বাড়ি থেকে রাতের কোন এক সময় বের হয়ে যায়।

এরপর বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে আব্দুর রহমানের ইউক্যালিপটাস বাগানে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন তারা।

আজ সকালে স্থানীয়রা তাদের মরদেহ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে ব্যাগে পানির বোতল, খাবার, পোশাক এবং এনআইডি কার্ড ছিল।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোজাম্মেল হক জানান, ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২টি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এখন পযর্ন্ত কোনো মামলা হয়নি।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা