বিনোদন

খাবার খেলেই ৫০ ইউরো উপহার!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

চারিদিকে যখন একের পর এক বিপদের খবর শুনে মানুষ অসহায় তখন অস্ট্রিয়ার মানুষ পেলেন আনন্দের সংবাদ। অর্থ উপার্জন করতে কার না ভাল লাগে! আর সেটা যদি হয় খাওয়ার বিনিময়ে তাহলে তো আর কথাই নেই। হ্যাঁ ঠিকই পড়ছেন আপনি।

ইউরোপের দেশ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার লক্ষ্যে নেওয়া হচ্ছে এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ। ঘোষিত লকডাউন শেষ হওয়ায় শহরটির লোকদের ঘর থেকে বেরিয়ে রেস্তোরাঁয় খেতে উৎসাহিত করা হচ্ছে। এজন্য প্রতিটি পরিবার পাচ্ছে ৫০ ইউরোর (৪ হাজার ৭০০ টাকা) ভাউচার! শহরের মেয়র মাইকেল লুডউইগ এই ঘোষণা দিয়েছেন।

শহরে প্রায় সাড়ে ৯ লাখ পরিবারের বসবাস। এক টুইট বার্তায় মেয়র জানান, 'কোনও ঘরে একজন থাকলে ২৫ ইউরো আর একাধিক সদস্য থাকলে ৫০ ইউরো দেওয়া হবে। মেয়র আরো বলেন যে, ভিয়েনার রেস্তোরাঁগুলোর জন্য কেন্দ্রীয় সরকারের ৪ কোটি ইউরো বরাদ্দের পরিকল্পনা আছে।'

ভাউচারগুলো রেস্তোরাঁ ও ক্যাফেতে নগদ হিসেবে বিনিময় করা যাবে। তবে অ্যালকোহল পানীয়ের বিলের ক্ষেত্রে এটি কার্যকর হবে না।

করোনাভাইরাসের কারণে দুই মাস লকডাউন থাকার পর ব্যবসায়ীদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। নিয়মিত কাস্টমার না পেলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই রেস্তোঁরা ও ক্যাফে মালিকদের সহায়তায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সে দেশের সরকার। ভাউচার উপহার দেওয়া এরই অংশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি প্রক্রিয়া খতিয়ে দেখছে দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে সরকারের ক...

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

খুলনায় পেশাগত দায়িত্ব শেষে একসঙ্গে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণে...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যাকাণ্ড, জেলা জামায়াত আমিরের নিন্দা

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের...

‘তারেক রহমানের স্বপ্নের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে’ 

ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগের অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভূরঘাটায় এ...

পাঁচ বছরেই দ্বিগুণ হতে পারে স্বর্ণের দাম

বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর...

বন্যায় মৃত বেড়ে ৫৯, ক্ষতিগ্রস্ত ৭ জেলা

দেশের সাত জেলায় চলমান বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ঘটনায় মৃতের সংখ...

মুন্সীগঞ্জে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও মাদ...

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম অঞ্চলের ২ দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব...

সমুদ্রপথে ঢুকছে অবৈধ অস্ত্রের চালান, সক্রিয় আন্তর্জাতিক চক্র

বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের নতুন নতুন পথ নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তবর্তী দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা