বাণিজ্য

এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টার এর ব্রাঞ্চ উদ্বোধন

মোঃ দেলোয়ার হোসেন : গত ১২ই জুলাই এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টার এয়ারলাইন্স ও ট্রাভেল এজেন্সি সেক্টরে দক্ষ মানব সম্পদ তৈরী করবার লক্ষ্যে ঢাকার পর বন্দর নগরী চট্রগ্রামে "এয়ারটিকেটিং প্রফেশনাল কোর্স " শুরু করলো। চট্রগ্রামের একটি অভিজাত রেস্টুরেন্টে এই উপলক্ষে নতুন শিক্ষার্থী, এইচ বি এভিয়েশন টিম, ট্রাভেল এজেন্সির সত্বাধিকারী, জিডিএস সফটওয়্যার এর প্রতিনিধি ও এয়ারলাইনস এর প্রতিনিধিদের নিয়ে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুন: গুলশানে সিটি কর্পোরেশনের অফিসে আগুন

অনুষ্ঠানে মূল কি নোট উপস্থাপন করেন এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টার এর ফাউন্ডার এন্ড চ্যায়ারমেন জনাব যাকি এস বারী। তিনি বলেন, চট্রগ্রামবাসীর অনেক দিনের আকাঙ্ক্ষা ছিলো চট্রগ্রামে এ ধরনের একটি ট্রেনিং সেন্টারের, সেই সাথে চট্রগ্রামের বহু শিক্ষার্থী অনেক কষ্ট করে ঢাকা যেয়ে আমাদের এই ট্রেনিংটি করতেন।

মূলত চট্রগ্রামে এই সেকটরে দক্ষ মানব সম্পদ তৈরী ও তাদের চাহিদার কথা মাথায় রেখেই এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টার এর ব্রাঞ্চ দেবার পরিকল্পনা করি। ঢাকার মত চট্টগ্রামেও ইনশাআল্লাহ শিক্ষার্থীদের ট্রেনিং এর পাশাপাশি চাকরি এবং ব্যবসার সুযোগ সৃষ্টি করে দিবে এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টার"...

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ঠ অতিথিবৃন্দ এইচ বি এভিয়েশন এর চট্টগ্রাম ব্রাঞ্চ দেয়ার জন্য সাধুবাদ জানান।

চট্টগ্রাম শহরের চকবাজার মোড়ের জীবন বীমা ভবনের ৫ম তলায় এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টার চট্টগ্রাম ব্রাঞ্চ এর অবস্থান।

উল্লেখ্য যে, ২০১৮ সাল থেকে এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টার ঢাকাতে এয়ারটিকেটিং এর উপর মান সম্মত ট্রেনিং এবং ট্রেনিং শেষে শিক্ষার্থীদের চাকরি ও ব্যবসার ক্ষেত্রে পূর্ণ সহায়তা প্রদান করে আসছে।

আরও পড়ুন: বস্তিতে পুড়লো ১৮০ ঘর

আর এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টার ই বাংলাদেশের একমাত্র এভিয়েশন ট্রেনিং ইন্সটিটিউট, যা কিনা আই এস ও সার্টিফাইড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অনুমোদিত।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা