ছবি: সংগৃহীত
বাণিজ্য

বাংলাদেশসহ ৭৪ দেশ পাচ্ছে ৯৩০০ কোটি ডলার

সাননিউজ ডেস্ক: বাংলাদেশসহ স্বল্পআয়ের ৭৪ দেশ পাচ্ছে নয় হাজার ৩০০ কোটি ডলার। বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন অ্যাসোসিয়েশনের (আইডিএ) পক্ষ থেকে এ পর্যন্ত সবচেয়ে বড় সম্পূরণ প্যাকেজ। বুধবার (১৫ ডিসেম্বর) করোনার ধাক্কা মোকাবেলাসহ বিভিন্ন কর্মসূচির জন্য এই তহবিলের অনুমোদন দিয়েছে সংস্থাটি।

বিশ্ব এক বিবৃতিতে জানায়, বরাদ্দ তহবিলের মধ্যে ২ হাজার ৩৫০ কোটি ডলার দিচ্ছে উচ্চ ও মধ্যম আয়ের ৪৮টি দেশ। অর্থ তোলা হচ্ছে পুঁজিবাজারগুলো থেকে, থাকছে বিশ্বব্যাংকের নিজস্ব অবদানও। জাপান আয়োজিত দুদিনব্যাপী এক ভার্চুয়াল বৈঠকে এই তহবিলের অনুমোদন দেওয়া হয়েছে। আইডিএ’র ৬১ বছরের ইতিহাসে এত বড় প্যাকেজ আগে কখনোই অনুমোদন পায়নি।

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড মালপাস বলেছেন, করোনা সংকট থেকে পুনরুদ্ধার প্রচেষ্টায় দরিদ্র দেশগুলোকে সহায়তা করতে আমাদের অংশীদারদের এই অকৃপণ প্রতিশ্রুতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জীবনমান উন্নত করতে একটি অখণ্ড ও দক্ষ প্ল্যাটফর্ম হিসেবে আইডিএ’র ওপর অংশীদাররা আস্থা রাখায় আমরা কৃতজ্ঞ।

আইডিএ তহবিল সাধারণত তিন বছর পরপর সম্পূরণ করা হয়। তবে করোনা মহামারির কারণে সবশেষ অর্থায়ন এক বছর এগিয়ে নেওয়া হয়েছিল, যা ২০২৫ সালের জুন মাস পর্যন্ত চলবে।

বিশ্বব্যাংক বলছে, এই তহবিল দেশগুলোকে মহামারি, আর্থিক ধাক্কা এবং প্রাকৃতিক দুর্যোগসহ ভবিষ্যতের সংকট মোকাবিলায় আরও ভালোভাবে প্রস্তুত হতে সহায়তা করবে।

বিশ্বজুড়ে ৭৪টি দেশ এই অর্থসহায়তা পেলেও এর প্রায় ৭০ শতাংশই যাবে আফ্রিকা মহাদেশে। দক্ষিণ এশিয়ায় আইডিএ’র এই তহবিল পাওয়ার যোগ্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও আফগানিস্তান।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

রাতে ১৯ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবন...

আলমারিতে বিষধর সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলমারিতে লুকিয়ে থাকা বিষাক্ত সাপের কামড়ে শাহানাজ আ...

মাদারীপুরের শিবচরে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভদ্রাসন ইউনিয়ন...

দুদকের মামলায় সাবেক কর্মকর্তার ৮ বছরের সাজা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমি...

পাটের নতুন বীজে জোর: প্রতিমন্ত্রী শরীফুল আলম

পাটের সোনালি অতীত ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট...

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল বাঘ

দীর্ঘ ছয় মাসের চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরেছে শিকারিদের ফাঁদে আহত রয়েল বেঙ্গল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা