টেকলাইফ

স্বাভাবিক হচ্ছে টুইটার সেবা

সাননিউজ ডেস্ক : বিশ্বজুড়ে মাইক্রোব্লগিং সাইট টুইটারের সেবায় সমস্যা দেখা দিয়েছে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকেই। ইতোমধ্যে সমস্য সমাধানে অনেক দুর এগিয়েছে টুইটার কর্তৃপক্ষ। ধীরে ধীরে স্বাভাবিক হতে চলেছে সাইটটি।

এর আগে সকালে কোনো বিষয়ে সার্চ করলেই ‘সামথিং ওয়েন্ট রং বা কিপ লোডিং’ বার্তা দেয়া হচ্ছিলো। যার অর্থ,- কিছু সমস্যা হচ্ছে সাইটটি খুলতে, আবার প্রচেষ্টা করুন। আমাদের সংস্থা নিউজ এইট্টিন-এরও আজ সকালে ট্যুইট করতে নানা সমস্যা হচ্ছিল। কিন্তু ক্রমেই সমস্যা ঠিক হয়ে যায়।

টুইটারের পক্ষ থেকে জানানো হয়, অন্তর্জাল দুনিয়ায় কারো কারো প্রোফাইল থেকে টুইট লোড করা যাচ্ছে না। সংস্থা দ্রুত এই সমস্যার মোকাবিলা করতে চাইছে। সকলকে ধন্যবাদ।

অন্য একটি টুইটে এই সংস্থা জানিয়েছে, এখন প্রোফাইলগুলোতে বেশিরভাগ টুইটই দেখা যাচ্ছে। যদিও ট্যুইটারের অন্যান্য ফিচারগুলো এখনই কাজ নাও করতে পারে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বদ্ধপরিকর। ট্যুইটারের নিজস্ব টিম কাজ করছে।

উল্লেখ্য, গত বছরের এপ্রিল মাসেও ট্যুইটার এই ধরনের বিপর্যয়ের মুখে পড়েছিল। ২৪ ঘণ্টারও বেশি সময় লাগে সেই সমস্যার সমাধানে। ৪০ হাজারেরও বেশি রিপোর্ট হয়েছিল সেই সময়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা