ছবি-সংগৃহীত
খেলা
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

সেরা প্রস্তুতি নিতে পারিনি

ক্রীড়া প্রতিবেদক : আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ইংল্যান্ডে। সেখানে পৌঁছে বৃষ্টি বাধায় খুব একটা অনুশীলনের সুযোগ পায়নি বাংলাদেশ দল। এছাড়া বৃষ্টিতে পণ্ড হয় একমাত্র প্রস্তুতি ম্যাচটিও। তাই অধিনায়ক তামিম ইকবালও জানালেন সেরা প্রস্তুতিটা নিতে পারেনি দল।

আরও পড়ুন : সাফের আগে কম্বোডিয়ার বিপক্ষে ম্যাচ

রোববার (৭ মে) ইংল্যান্ডে দলের প্রস্তুতির বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

প্রস্তুতি প্রসঙ্গে তামিম বলেন, এসব জিনিস (বৃষ্টির কারণে অনুশীলন করতে না পারা) তো আসলে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। আবহাওয়ার কারণে হয়তোবা সেরা প্রস্তুতিটা আমরা নিতে পারিনি। তবে যতটুকু সুযোগ আমরা পেয়েছি, আমরা চেষ্টা করছি যেন ভালোভাবে তৈরি হওয়া যায়। বাকিটা আমাদের মানসিকভাবে তৈরি হতে হবে।

লক্ষ্য একটাই, ভালো খেলা এবং জেতা জানিয়ে ওয়ানডে অধিনায়ক বলেন, আশা করি, যে মাঠে খেলব কাল ওখানে যাব আমরা, আবহাওয়া যদি ঠিকঠাক থাকে আমরা অনুশীলনও করব।’

আরও পড়ুন : বাবরের ইতিহাস, শীর্ষে পাকিস্তান

চেমসফোর্ডের উইকেট নিয়ে তামিম বলেন, ‘ওই মাঠে আমার খেলার কোনো অভিজ্ঞতা নেই, উইকেটের ব্যাপারেও খুব বেশি ধারণা নেই। কিন্তু যতটুকু তথ্য আমরা নিতে পারছি অতীত ও বর্তমানের খেলাগুলো দেখে ওইটুকু তথ্য আমরা নিচ্ছি। উইকেট দেখার পর বলতে পারব কোন কম্বিনেশন নিয়ে আমরা খেলব।’

টাইগার ওপেনার বলেন, আমরা যদি সব সেশন ওখানে অনুশীলন করতাম, তাহলে হয়তো ব্যাপারটা অন্য রকম হতো। জিনিসগুলো আমাদেরকে দেওয়া হয়নি। কারণ, ওখানে খুব সম্ভবত কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটা খেলা চলছে। এগুলো তো আমাদের কারও নিয়ন্ত্রণে নেই।

আরও পড়ুন : সরাসরি খেলা দেখায় কাটলো শঙ্কা

মাঠের অনুশীলন না হলেও মানসিকভাবে প্রস্তুত থাকার কথা জানালেন তামিম। তিনি বলেন, এগুলো নিয়ে না ভেবে ৯ তারিখ আমাদের একটা গুরুত্বপূর্ণ খেলা আছে ওটার জন্য আমরা মানসিকভাবে যতটুকু প্রস্তুতি নিতে পারি সবাই কমবেশি খেলার মধ্যেই আছে। আমি নিশ্চিত মানসিকভাবে আমরা যতটা প্রস্তুত হব, ওটাই আমাদের সহায়তা করবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা