ছবি : সংগৃহিত
খেলা

বিপিএলে খেলছেন পাঞ্জাবের ক্রীড়া মন্ত্রী!

স্পোর্টস ডেস্ক : চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে খেলছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ক্রীড়া মন্ত্রী দেশটির তারকা পেসার ওয়াহাব রিয়াজ।

আরও পড়ুন : মাশরাফির মতো খেলতে চান ওয়াহাব রিয়াজ!

পাকিস্তানের অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজ চলমান বিপিএল খেলার মাঝামাঝি সময়ে দেশটির পাঞ্জাব প্রদেশের ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত হয়েছেন।

এক প্রতিবেদনে পাকিস্তানের খেলাধুলা বিষয়ক জনপ্রিয় চ্যানেল ‘এ’ স্পোর্টস বিষয়টি নিশ্চিত করেছে।

বিপিএল চলতি আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলা এই বাঁহাতি পেসারকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তত্বাবধায়ক সরকারের ক্রীড়া মন্ত্রী করা হয়েছে।

আরও পড়ুন : বিপিএল খেলার মাঝে মন্ত্রী হলেন ওয়াহাব

পাঞ্জাবের তত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী মহসীন নাকভির অধীনে ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াহাব রিয়াজ। পারভেজ এলাহীর পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েই বিধানসভা ভেঙে দিয়েছেন মহসিন। নতুন করে ১১ জনের তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার নাম ঘোষণা করেছেন তিনি।

খুলনা টাইগার্সের তারকা খেলোয়ার ওয়াহাব রিয়াজ খুব সম্ভবত বিপিএল খেলার মাঝপথেই দায়িত্ব গ্রহণ করতে পাকিস্তান যাবেন।

মন্ত্রীত্ব পাওয়ার বিষয়ে এক প্রশ্নের উত্তরে ওয়াহাব বলেন, আল্লাহ সব পরিকল্পনা করেন। তিনি সব ঠিক করেন। এটা আমার জন্য সম্মানের। একই সাথে দেশের সেবা করার সুযোগ পেয়েছি। আমি বিশ্বাস করি, সবার চাওয়াই এরকম হওয়া উচিত।

আরও পড়ুন : সানিয়া মির্জার বিদায়

ক্রীড়ামন্ত্রী ওয়াহাবকে মনে করিয়ে দেয়া হয়, বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা কিন্তু এমপি (মেম্বার অব পার্লামেন্ট) হয়েও দাপটের সাথে মাঠে খেলে যাচ্ছেন। তখন তিনি বলেন, আমিও ক্রিকেট খেলবো। মাশরাফির মতো।

এদিকে খুলনা দলে তার সতীর্থ আরেক পাকিস্তানি ক্রিকেটার আজম খান টুইটারে ওয়াহাব রিয়াজের নতুন একটি ছবি আপলোড দিয়ে লিখেন, ‘পাঞ্জাবের ক্রীড়া মন্ত্রীর সাথে মজা করছি।’

পাকিস্তানের ৩৭ বছর বয়সী পেসার ওয়াহব রিয়াজ দেশের হয়ে সব সংস্করণ মিলিয়ে ১৫৬ ম্যাচ খেলে ২৩৭ উইকেট নিয়েছেন। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য তিনি।

আরও পড়ুন : বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার

প্রসঙ্গত, ওয়াহাব চলমান বিপিএলে দারুণ খেলছেন । দুবার ৪ উইকেটসহ ১২ উইকেট নিয়েছেন। তিনি দেশের হয়ে ২০২০ সালের ডিসেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বশেষ খেলেছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা