খেলা

রোনালদোর মুখোমুখি মেসি

সান নিউজ ডেস্ক: ফুটবল বিশ্বকে আরেক দফা চমক দিতে যাচ্ছে আরেক আরব দেশ সৌদিতে। ক্রিশ্চিয়ানো রোনালদোকে রেকর্ড অর্থে নিয়েই সন্তুষ্ট থাকছে না সৌদি আরব। বর্তমান সময়ের অন্যতম দুই মহাতারকা মেসি-রোনালদোকে মুখোমুখিও দাঁড় করাচ্ছে সৌদি।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

সৌদি আরবে দুই মহাতারকা খুব শিগগিরই ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হতে দেখা যাবে। আর এই ম্যাচের টিকিটের দাম কত উঠতে পারে তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

সৌদিতে মেসি বনাম রোনালদো দ্বৈরথের টিকিট ২ মিলিয়ন রিয়ালে (প্রায় পাঁচ কোটি ৬০ লাখ টাকা) পৌঁছতে পারে বলে অনুমান করা হচ্ছে। এত বেশি দামে কখনও কোনো ফুটবল ম্যাচের টিকিট বিক্রি হয়নি।

সৌদি জেনারেল এন্টারটেনমেন্ট অথরিটি (জিইএ) টিকিট বাজারে ছেড়েছে। এবং এ রকমই আকাশছোঁয়া দরের কথা শোনা যাচ্ছে। রোনালতো যে ক্লাবে সই করেছেন সেই আল নাসের এবং অন্য ক্লাব আল হিলালের তারকাদের মিলিয়ে একটি দল তৈরি হবে। তারা মেসি, নেইমার, এমবাপের ক্লাবের বিরুদ্ধে প্রীতি ম্যাচে খেলবে। আগামী ১৯ জানুয়ারি রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে হবে মেসি বনাম রোনালদো দ্বৈরথ।

আরও পড়ুন: বিপিএলে ফিক্সিংয়ের প্রস্তাব

এই ম্যাচের টিকিটের দাম শুরুতে ধরা হয়েছিল ৯ লাখ ৮৫,০০০ রিয়াল (প্রায় পৌনে ৩ কোটি টাকা) দিয়ে। এখন তা ২ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ১৫ লাখ আবেদন জমা পড়েছে এই ম্যাচ দেখার জন্য।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা