পালিয়েছেন ক্রিকেটার আল-আমিন
খেলা

পালিয়েছেন ক্রিকেটার আল-আমিন

স্পোর্টস ডেস্ক: স্ত্রীকে নির্যাতন করে বাচ্চাসহ বের করে দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল-আমিন হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আরও পড়ুন: এবার যুদ্ধবিমান থেকে গোলা ছুড়ল মিয়ানমার

বৃহস্পতিবার স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার মামলা আকারে নথিভুক্ত হয়। স্ত্রীর মামলার পরে তাকে গ্রেফতারে পুলিশ কাজ শুরু করলেও রাজধানীর ‍মিরপুরের বাসা থেকে পালিয়েছেন তিনি।

শুক্রবার (২ সেপ্টেম্বর) মামলা নথিভুক্ত হলে মিরপুর-২ নম্বর রোডে আল-আমিনের বাসায় গিয়েও পুলিশ তাকে পায়নি।

আরও পড়ুন: দেশে ফিরলেন গোতাবায়া রাজাপাকসে

আল-আমিনের স্ত্রী ইসরাত জাহানের মামা মো. সাঈদ জানান, ঘটনার পর থেকেই আল-আমিন পলাতক। বাসা থেকে পালিয়ে যাওয়ার পর আর বাসায় ফেরেননি। তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। তাকে পুলিশ খুঁজলেও এখনো গ্রেফতার করতে পারেনি।

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা জানান, যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, মারধর ও বাচ্চাসহ বের করে দেওয়ার অভিযোগে এজাহারভুক্ত আসামি আল-আমিন হোসেন পলাতক। তার বাসায়ও পাওয়া যায়নি। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন: আগস্টে সড়কে নিহত ৫১৯

অন্য মেয়ের সঙ্গে আল-আমিনের সম্পর্কের বিষয়ে ইসরাত জাহান বলেন, ‘ওই মেয়ের সঙ্গে আল-আমিনের বিয়ে হয়েছে কি না, তা জানি না। কাবিননামাও পাইনি। তবে ওই মেয়ের সঙ্গে আল-আমিনের অনেক ছবি আছে।’

তিনি বলেন, ‘দুটো বাচ্চা নিয়ে আমি এখন কোথায় যাবো? আমার এখন একটাই চাওয়া, বাচ্চাদের নিয়ে যেন ভালোভাবে সংসার করতে পারি।’

আরও পড়ুন: কে হচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

এর আগে বৃহস্পতিবার যৌতুকের জন্য মারধর ও বাচ্চাসহ বের করে দেওয়ার অভিযোগে ক্রিকেটার আল-আমিন হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন তার স্ত্রী। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা