সহজ জয়ে আরো এগিয়ে বার্সা
খেলা
দুই অ্যাসিস্ট ও এক গোল মেসির

মেসি দূর্দান্ত, জয় বার্সার

স্পোর্টস ডেস্ক: গোল করলেন এবং করালেন। আর এমন দূর্দান্ত নৈপুন্যে সহজ জয় পেলো বার্সেলোনা। লিওনেল মেসির একবার লক্ষ্যভেদ ও দুই অ্যাসিস্টে মায়োরকাকে বার্সা হারিয়েছে ৪-০ গোলে। তবে দূর্ভাগ্য মেসির এমন পারফরম্যান্সের দিনে মাঠে ছিল না কোন দর্শক। এই জয়ে চির প্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের চেয়ে এখন পাচ পয়েন্ট এগিয়ে বার্সেলোনা।

ম্যাচ যখন অঙ্কুরে অর্থাৎ দুই মিনিটেই গোল পায় বার্সা। বাম দিক থেকে ডি বক্সে জর্দি আলবার বাড়ানো ক্রসে গোল করেন ভিদাল।

কাতালানদের ব্যবধান দ্বিগুণ করেন ব্রাথওয়েট। ৩৭ মিনিটে মেসির হেড থেকে পাওয়া বলকে জালে পাঠান এই ফরোয়ার্ড।

জর্দি আলবা আবারো সাফল্য এনে দেন ৭৯ মিনিটে। এবার গোলের কারিগর মেসি। প্রায় মাঝ মাঠ থেকে আর্জেন্টাইনের কাছ থেকে পাওয়া বলকে গোলের ঠিকানায় পাঠান স্প্যানিশ ডিফেন্ডার।

আর সতীর্থদের দিয়ে গোল করানো মেসি নিজে সাফল্য পান যোগ করা সময়ে। চোট কাটিয়ে এই ম্যাচে মাঠে ফেরা লুই সুয়ারেজের অ্যাসিস্টে ডি বক্স থেকেই গোল করেন মেসি।

ম্যাচে মায়োরকার প্রতিদ্বন্দ্বিতা ছিল প্রায় না বলার মতোই। ২২ মিনিটে জাপানি মিডফিল্ডার কুবো গোলমুখে শট নিলেও বার্সা গোলরক্ষক টের স্টেগান।

এবার লিগের প্রথম দেখায় মায়োরকাকে বার্সেলোনা হারিয়েছিল ৫-২ গোলে। যে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন লিওনেল মেসি।

জয়ে ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট এখন বার্সেলোনার। যেখানে ১৯ জয় ও ৪টি ড্র।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা