খেলা

শামি-হাসিনের নগ্ন ছবি পোস্ট!

স্পোর্টস ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বোল্ড ছবি পোস্ট করে আবারো সংবাদের শিরোনামে ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামির স্ত্রী হাসিন জাহান।

এর আগে পারিবারিক হিংসা, একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক, ম্যাচ ফিক্সিং নিয়ে শামির বিরুদ্ধে তোপ দাগিয়েছেন হাসিন। যদিও সেই অভিযোগ এখনো বিচারাধীন।

তবে এবারে বোমাটা যেন জোরে সোরেই ফাটালেন শামির স্ত্রী হাসিন।

দেখেই বোঝা যাচ্ছে ছবিটি অনেক পুরনো। ছবিতে শামি এবং হাসিন দুজনেই প্রায় পোশাক ছাড়া। অন্তরঙ্গ মুহূর্তের ছবি। ছবিটি পোস্ট করে হাসিন লিখেছেন ‘‌স্বয়ংসিদ্ধা’‌। ক্যাপশনের মধ্যে দিয়ে শামিকে নিয়ে তিনি লিখেছেন, কাল তুমি কিছুই ছিলে না তাই আমি পবিত্র ছিলাম। আজ তুমি কিছু হয়ে গিয়েছো, তাই আমি অপবিত্র হয়ে গিয়েছি। মিথ্যার বোরখা দিয়ে সত্যিটাকে ঢেকে ফেলা যায় না। কুমিরের কান্না খুব কমদিনই বাঁচাতে পারবে।

ছবি পোস্টের সঙ্গে স্বামীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। ছবির সঙ্গে মোহম্মদ শামিকে, শামি আহমেদ বলে পরিচয় দিয়েছেন হাসিন। এই নাম নিয়ে একসময় বিতর্কে জড়িয়ে ছিলেন শামি।

কয়েক বছর ধরেই শামি এবং হাসিনের মামলা আদালত বিচারাধীন। বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে থাকা নিয়ে ক্রিকেটার শামির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছিলেন হাসিন জাহান। স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে পুলিশে মামলাও দায়ের করেন স্ত্রী হাসিন জাহান। লালবাজারে পুলিশের মুখোমুখি হতে হয়েছিল শামিকে। তারপর থেকেই কলকাতার ফ্ল্যাটে মেয়েকে নিয়ে থাকেন হাসিন।

উত্তরপ্রদেশে নিজের বাড়িতে থাকেন ক্রিকেটার মোহাম্মদ শামি। একসময় বিতর্কে জড়িয়ে অনেকদিন ক্রিকেটের বাইরে থাকতে হয়েছিল ভারতীয় এই তারকা বোলারকে। ক্রিকেট মাঠে ফিরে এসে নিজেকে প্রমাণ করেছেন শামি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝেমধ্যেই নিজের বিভিন্ন ছবি পোস্ট করেন হাসিন। সেখানে বোল্ড ফটোশ্যুটের ছবিও পোস্ট করেছিলেন কয়েক মাস আগে। তবে এবার যে ছবি পোস্ট করলেন, তাতে রীতিমত সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল পড়ে গেছে। অনেকেই এরকম ছবি পোস্ট করতে বারণ করেছেন হাসিনকে। তবে সেই নিয়ে কোনও উত্তর দেননি হাসিন জাহান। এরকম ছবি পোস্ট করার কারণও স্পষ্ট করে জানাননি তিনি।

এদিকে লকডাউনে উত্তরপ্রদেশে নিজের বাড়িতেই রয়েছেন শামি। ফিজিক্যাল ফিটনেস করার পাশাপাশি টিকটক ভিডিওতে নিজেকে ব্যস্ত রাখেন। কখনও ছবি আঁকা কখনও আবার ভাইয়ের সঙ্গে ক্রিকেট খেলতে ব্যস্ত থাকেন শামি। হাসিনের এই ছবি পোস্টের পর ফের একবার আলোচনায় উঠে এল ক্রিকেটার দম্পতির সম্পর্কের কথা।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা