খেলা

অস্ট্রেলিয়াকে ১২৮ রানের টার্গেট দিলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বড় হলো না সংগ্রহটা। মাহমুদুল্লাহ ছাড়া জ্বলে উঠতে পারলেন না কেউই। অসি পেসারদের সামলে তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২৭ রান করেছে স্বাগতিক বাংলাদেশ। এই রান নিয়ে অস্ট্রেলিয়ার সাথে পাল্লা দিতে গেলে বোলিংয়ে খুব ভালো করার বিকল্প নেই।

শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৩ রানে নেই ২ উইকেট। দলের এমন কঠিন বিপদের সময় হাল ধরেন সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ রিয়াদ। উইকেটে সেট হয়ে রানের গতি বাড়াচ্ছিলেন সাকিব। কিন্তু ১৭ বলে ৪ বাউন্ডারিতে ২৬ রানের ঝড় তুলে ফিরতে হয় বিশ্বসেরা অলরাউন্ডারকে।

ইনিংসের নবম ওভারের প্রথম বলেই অ্যাডাম জাম্পাকে তুলে মারতে চেয়েছিলেন সাকিব। ভেবেছিলেন লংঅফের ওপর দিয়ে বাউন্ডারি পেয়ে যাবেন। কিন্তু দৌড়ে এসে দারুণ এক ক্যাচ নেন অ্যাশটন অ্যাগার। তাতেই মাহমুদউল্লাহর সঙ্গে সাকিবের ৩৬ বলে ৪৫ রানের জুটিটি ভাঙে।

তবে এরপর আফিফ হোসেন ধ্রুবর সঙ্গে ২৩ বলে ২৯ আরেকটি জুটি গড়েন মাহমুদউল্লাহ। এই জুটিতেও মাহমুদউল্লাহ ছিলেন ধীর, চালিয়ে খেলেছেন আফিফ।

তবে ঝড়ো গতিতে এগিয়ে যাওয়া আফিফ ভুল করে এক রান নিতে গিয়ে পড়েছেন রানআউটে। কভারে ঠেলে দিয়েই দৌড় দিয়েছিলেন তিনি, কিন্তু জায়গামতো পৌঁছতে পারেননি।

সরাসরি থ্রোতে ননস্ট্রাইকের উইকেট ভেঙে দেন অ্যালেক্স কারে। ১৩ বলে একটি করে চার-ছক্কায় আফিফের ১৯ রানের ইনিংসটি থেমেছে তাতেই। এরপর শামীম হোসেন পাটোয়ারীও (৮ বলে ৩) হ্যাজলেউডকে ক্রস খেলতে গিয়ে মিডউইকেটে হয়েছেন ক্যাচ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা