খেলা

চলছেই বাংলাদেশের ওপেনিং সমস্যা  

স্পোর্টস ডেস্ক: ওপেনিং নিয়ে নানা সমস্যা ছিলো আগে থেকেই। এই সমস্যা কাটিয়ে উঠতে পারছে না বাংলাদেশ। প্রথম ম্যাচে ১৫, দ্বিতীয় ম্যাচে ৯; এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ওপেনিং জুটি থেকে এল মাত্র ৩! চলমান টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ওপেনিং সমস্যা চলছেই।

তামিম ইকবাল নেই চোটের কারণে। তার অনুপস্থিতিতে মোহাম্মদ নাঈম আর সৌম্য সরকার তাদের ওপর বর্তানো দায়িত্বটা যেন ঠিকঠাক পালন করতেই পারছেন না। ফলে ইনিংসের শুরুতে টানা তৃতীয় ম্যাচে বিপাকে পড়েছে বাংলাদেশ।

মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টি-টোয়েন্টিতে শুরু থেকেই অজি পেসাররা চাপে রেখেছিলেন বাংলাদেশকে। প্রথম ১১ বলে তাতে আসে মোটে ৩ রান। ১২তম বলে সেই চাপ থেকেই কিনা উইকেট হারিয়ে বসলেন নাঈম। জশ হেইজেলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন নাঈম।

নাঈমের চেয়েও বেশি অস্বস্তিতে ছিলেন সৌম্য। ওপেনিং সঙ্গীর বিদায়ের পরে তিনিও টিকতে পারলেন না উইকেটে। অ্যাডাম জ্যাম্পাকে সুইপ করতে গিয়ে হয়েছেন ব্যর্থ। বল গিয়ে আঘাত হেনেছে তার প্যাডে, অজি স্পিনারের আবেদনে সাড়া দেন আম্পায়ার। এরপর রিভিউ নিয়েও মেলেনি নিস্তার।

আম্পায়ার্স কল ছিল বলে রিভিউটা অন্তত অক্ষত থেকেছে বাংলাদেশের।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯.৩ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৫৭ রান । মাহমুদউল্লাহ রিয়াদ ১৮ আর আফিফ হোসেন ৭ রানে অপরাজিত আছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা