খেলা

টাইগারদের জন্য সুখবর

ক্রীড়া ডেস্ক : তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতে টানা জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মঙ্গলবার (১৯ জুলাই_ জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে তামিম ইকবালের নেতৃত্বাধীন টাইগাররা। এই ম্যাচে জিতলেই হোয়াইটওয়াশ হবে জিম্বাবুয়ে।

জয়ের এই সন্ধিক্ষণে সুখবর ভেসে এলো বাংলাদেশ শিবিরে। শেষ ম্যাচে খেলার জন্য প্রস্তুত আছেন দেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমান।

ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে গোড়ালিতে চোট পাওয়ায় সিরিজের প্রথম দুই ওয়ানডেতে খেলতে পারেননি মোস্তাফিজ। তবে আগামীকাল দুপুর দেড়টায় শুরু হতে যাওয়া সিরিজের শেষ ম্যাচে খেলার জন্য শারীরিকভাবে ফিট আছেন এ কার্টার মাস্টার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে একাদশে থাকার জোর সম্ভাবনা রয়েছে মোস্তাফিজের।

মোস্তাফিজ ইতোমধ্যে দেশের হয়ে ৬৭টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ১২৪ উইকেট শিকার করেন। আর ৪২টি টি-টোয়েন্টিতে শিকার করেন ৫৮ উইকেট। ১৪টি টেস্টে শিকার করেন ৩০ উইকেট।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা