সংগৃহীত
জাতীয়

অগ্নিকাণ্ডের মামলা দ্রুত নিষ্পত্তি

নিজস্ব প্রতিবেদক : অগ্নিকাণ্ডের মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আরও পড়ুন : রোহিঙ্গাদের প্রত্যাবসন নিশ্চিত করতে হবে

মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আইন মন্ত্রণালয়সম্পর্কিত বিষয়ে কার্য-অধিবেশন শেষে একথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘আমি আমার বক্তব্যে যেটি বলেছি, সেটি হচ্ছে- আমি জেলা প্রশাসকদের কাছে সহযোগিতা চেয়েছি। আমরা যে মামলাজটে সাফার করছি, সেই মামলাজট নিরসনের জন্য তারা যেন আমাদের সহযোগিতা করেন।’

আরও পড়ুন : দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ

তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে একটি মামলা আছে। সেটি নিষ্পত্তি করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে, সেই কথা ডিসিদের বলা হয়েছে। ডিসি সম্মেলনে ডিসিরা কিছু সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের জবাব সচিব দিয়েছেন বলে জানান আইনমন্ত্রী।

বাজারে মূল্যবৃদ্ধি করে কেউ যদি অস্থিতিশীল করেন বা পণ্য মজুত করেন, তাহলে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী। সেই বিষয়ে ডিসিদের কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, বিশেষ এই কারণটিকে নিরসনের জন্য ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইন করা হয়েছিল।

আরও পড়ুন : বজ্রসহ বৃষ্টির অভাস

তিনি আরও বলেন, ‘আমি এখন আপনাদের মাধ্যমে সবাইকে বলছি, এ রকম কাজ করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা