জাতীয়

নতুন নিষেধাজ্ঞা আসার কারণ নেই

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম বলেছেন, যুক্তরাষ্ট্র থে‌কে নতুন ক‌রে নি‌ষেধাজ্ঞা আসার কো‌নো কারণ নেই।

আরও পড়ুন : বিএনপির শুভবুদ্ধির উদয় হয়নি

বুধবার (৩১ মে) রাজধানীর একটি হোটেলে এক‌টি ইন্টারেক্টিভ সেশনে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা নতুন নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যুক্তি দেখি না।’

আরও পড়ুন : কাউকে জিতিয়ে দেওয়া ইসির দায়িত্ব নয়

শাহ‌রিয়ার আলম বলেন, ‘২০২১ সালের পর নতুন কোনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। আমি কোনো কারণ দেখি না, যার কারণে সামনের বছরগুলোতে কোনও ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হবে।’ অবশ্য যদি না আমরা বড় ধরনের কোনো কাণ্ড ঘটাই বলে তিনি জানান।

যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন ভিসানীতি নিয়ে তিনি বলেন, আমরা আশা করি, ওই নীতির যথেচ্ছ ব্যবহার হবে না। ভিসানীতি বাস্তবায়নের ক্ষেত্রে একটি স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করার বিষয়টি আমাদেরকে নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন : ইউক্রেনের পাল্টা হামলায় নিহত ৫

শাহরিয়ার আলম বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সমান অঙ্গীকার প্রয়োজন। আমরা আশা করছি, সব রাজনৈতিক দল তাদের অঙ্গীকারের পরিচয় দিয়ে নির্বাচনে অংশ নেবে।

তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি বর্তমান সংবিধান এবং বিচারকদের দেওয়া রায় অনুযায়ী অবৈধ দাবি। বিএনপির এ ধরনের দাবি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা হিসেবে কাজ করছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা