জাতীয়

জঙ্গিবাদ দমনে সাফল্য অর্জন করেছি

সান নিউজ ডেস্ক : জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছি উল্লেখ করে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, প্রধানমন্ত্রী জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। এ নীতির আলোকে আমরা দেশের জনগণকে সঙ্গে নিয়ে এক সঙ্গে দায়িত্ব পালন করে সাফল্য অর্জন করেছি।

আরও পড়ুন : মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪

বৃহস্পতিবার (০৪ মে) রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ইন্টারন্যাশনাল গ্লোবাল টেররিজম ইনডেক্সে বাংলাদেশ পূর্বে যে অবস্থানে ছিল তার চেয়ে বর্তমানে ভালো অবস্থানে আছে। আমরা সবাই মিলে কাজ করার ফলেই এ সফলতা এসেছে।

আরও পড়ুন : ভারতে গেলেন পাক পররাষ্ট্রমন্ত্রী

পুলিশ মহাপরিদর্শক বলেন, রোহিঙ্গা ক্যাম্পে যখনই কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেখানে ঘটে যাওয়া প্রতিটি ঘটনায় আমাদের সাফল্য রয়েছে। অপরাধী যেই হোক, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

এর আগে আইজিপি বৌদ্ধ বিহারে পৌঁছালে বৌদ্ধ ধর্মীয় নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি একটি কেক কেটে সবার সঙ্গে বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আরও পড়ুন : ১৩ মাসে বজ্রপাতে ৩৪০ প্রাণহানি

ডিএমপি কমিশনার বলেন, বুদ্ধদেব আজ থেকে প্রায় ২৬০০ বছর পূর্বে এই ধরাধামে এসেছিলেন। এ পৃথিবী থেকে দুঃখ-কষ্ট-জরা-ব্যথা দূর করার জন্য, আমাদের মাঝে বিভেদ দূর করার জন্য, আন্তঃধর্মীয় বিভেদ দূর করার জন্য, সমস্ত বর্ণের লোককে একত্র করার জন্য মহাবাণী তিনি নিয়ে এসেছিলেন। আমি মনে করি বর্তমান পৃথিবীতে যে হানাহানি, রক্তক্ষয় ও হিংসা-বিদ্বেষ তা দূর করতে হলে বুদ্ধদেবের অমর বাণী ও আদর্শ বড় প্রয়োজন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা