জাতীয়

জনগণই আওয়ামী লীগের মূল শক্তি

সান নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘জনগণই আওয়ামী লীগের মূল শক্তি’। আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়া বিশ্বাস করে না। ‘রাজনৈতিক মাঠ সব দলের জন্য উন্মুক্ত। এ কারণে সবাই সভা-সমাবেশ করতে পারছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে টনি ব্লেয়ারের সাক্ষাৎ

শনিবার (৪ মার্চ) দুপুরে যশোর পুলিশ সুপারের নবনির্মিত ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। শহরের কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় ৪তলা বিশিষ্ট আধুনিক পুলিশ সুপারের কার্যালয় ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৮ কোটি ৩০ লাখ টাকা।

মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার যেভাবে সন্ত্রাসী কার্যক্রম দমন করছে তা আজ বিশ্বব্যাপী প্রশংসিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কমিউনিটি পুলিশের সদস্যদের সমন্বয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ সফলভাবে দমন করা হয়েছে। পুলিশকে জনগণের বাহিনীতে পরিণত করেছে সরকার। দেশের থানাগুলোকে পর্যায়ক্রমে আধুনিকায়ন করা হচ্ছে। পুলিশের দক্ষতা বৃদ্ধিতে প্রযুক্তিগত বিভিন্ন সুবিধা সংযুক্ত করা হয়েছে।’

আরও পড়ুন : ওমরাহ পালন নিয়ে সুখবর!

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান ও খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা