প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী (ফাইল ছবি)
জাতীয়

একমাত্র লক্ষ্য জনগণের সেবা করা

সান নিউজ ডেস্ক: আমরা সবাই স্বীকার করি, এই প্রজাতন্ত্রের মালিক জনগণ। আমরা যে যেখানে সেই কাজই করি না কেন আমাদের একমাত্র লক্ষ্য জনগণের সেবা করা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আরও পড়ুন: দ.আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

প্রধান বিচারপতি বলেন, ন্যায়কুঞ্জের কনসেপ্টটা আমরা ভাবনা চিন্তা করেই করেছি। এই আদালত, এই অফিস সবকিছুই জনগণের স্বার্থে, জনগণের সেবা দেওয়ার জন্য মূলত এইগুলো তৈরি করা। সবার দায়িত্ব হচ্ছে জনগণ সব সেবা যাতে সহজভাবে পায়, স্বাচ্ছ্যন্দবোধ করে, এই চিন্তা থেকেই আমরা এই কনসেপ্টটা করি। গ্রামগঞ্জ ও দূর-দূরান্ত থেকে যেসব মানুষ আদালত চত্বরে আসেন, বিশেষ করে নারীদের বেশি সমস্যা পোহাতে হয়। অনেকে বাচ্চা নিয়ে আসেন আদালত চত্বরে, তাদের বসার জায়গা, পানি খাওয়া, টয়লেট ব্যবহার করতে হয়। এই চিন্তা থেকে আমি শপথ নেওয়ার পরপরই মাননীয় প্রাধানমন্ত্রীকে অনুরোধ করি, প্রত্যেক আদালত চত্বরে এরকম কোনো বিশ্রামগার করা যায় কিনা। প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টে বিজয় একাত্তর উদ্বোধনের দিন ওয়াদা করেন এটা করে দেবেন। সারাদেশে বিচার পেতে আসা মানুষের দুর্ভোগ কমাতে এই বিশ্রামগার 'ন্যায়কুঞ্জ' করার জন্যে ইতোমধ্যে ৩৫ কোটি টাকা বাজেট হয়েছে। দেশের প্রতিটি আদালত চত্বরে এই ন্যায়কুঞ্জ হবে।

শনিবার (৪ মার্চ) সকালে চুয়াডাঙ্গা আদালত প্রাঙ্গণে আগত বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার 'ন্যায়কুঞ্জ' এর ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এসব কথা বলেন তিনি। এরপর আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণসহ জেলা আইনজীবী সমিতির আয়োজনে মতবিনিময় করেন।

আরও পড়ুন: তুরস্কে ২ লাখের বেশি ভবন ক্ষতিগ্রস্ত

চুয়াডাঙ্গায় মামলার জট বেড়েই চলেছে এই প্রসঙ্গে সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, গত সুপ্রিম কোর্ট দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমরা বলেছি, এতোদিনে যে মামলা জট হয়েছে, এই জট কমাতে আরও প্রায় ৫ হাজার জুডিসিয়াল অফিসার দরকার। আমি আসার পরপরই একটি সার্কুলার ইস্যু করি, পুরনো মামলাগুলো দ্রুত নিষ্পতির ব্যবস্থা করি।

তিনি আরও বলেন, আপনারা শুনলে খুশি হবেন, সারাদেশে গত এক বছরে ডিসপোজালের রেট আগের বছরের তুলনায় অনেক বেড়েছে। আমাদের যে কয়জন অফিসার আছেন তারা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু মামলার জট একজন অফিসারের দ্বারা শেষ করা সম্ভব না। আমরা চেষ্টা করব আরও অফিসার চুয়াডাঙ্গাতে দেওয়ার জন্য।

প্রধান বিচারপতি বলেন, বিচারকেরা সময় মতো আসেন না এই কথাটা আমি শতভাগ সঠিক বলে গ্রহণ করতে পারছি না। কারণ আমি প্রধান বিচারপতি হবার পরপরই চিঠি দিয়েছি যে আপনারা সময়মতো অফিসে বসবেন। আর বিচারকের কাজ শুধুমাত্র কোর্টে বসায় না। তাদের জাজমেন্ট অর্ডার লিখতে হয়, তারা অফিস টাইমে অফিস তো করেই, যেকোনো কারণে সই-স্বাক্ষর-জানমেন্ট, অর্ডার লিখতে দেরি হতে পারে। তারা রাতেও বাড়িতে কাজ করেন। অনেক রাত ধরে জানমেন্ট লিখতে হয়, কারেকশন করতে হয়, আইনের ব্যাখ্যা দেখতে হয়। তারপরেও কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে আমি প্রধান বিচারপতি হিসেবে আপনাদেরকে আশ্বস্ত করছি, আমার কাছে অভিযোগ এলে অ্যাকশন নিতে এক মিনিটও দেরি করব না।

আরও পড়ুন: বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ শ্মশান হয়েছিল

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি আবু জাফর সিদ্দিকী, হাইকোর্ট বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সদস্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (ঢাকা) বিচারপতি কেএম হাফিজুল আলম, চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ জিয়া হায়দার, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুসরাত জেরিন, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমান শিশির, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সেলিম উদ্দিন খান, সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট ফজলে রাব্বি সাগরসহ জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশের চর্চা বন্ধে গ...

শুভেন্দুর সহকারী চন্দ্রনাথ রথ হত্যায় গ্রেপ্তার ৩

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...

সহকারী প্রক্টর পদ ছাড়লেন ঢাবি শিক্ষক শেহরীন মোনামি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যা...

সীমান্তে বেড়া দিতে ৪৫ দিনের মধ্যে জমি পাবে বিএসএফ: শুভেন্দু অধিকারী

বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের ব...

তিন তারকা পেসার ছাড়া বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া

তিন তারকা পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জস...

ঈদুল আজহা পর্যন্ত দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দোকান, বিপণিবিতান খো...

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশু ম...

লেবাননে ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় নিহ...

সবাই আওয়ামী লীগ করে, এখন কেউই করে না

ক্রিকেট ও রাজনীতি অঙ্গন নিয়েই সম্প্রতি খোলামেলা কথ...

মুখস্থ বিদ্যা ও সার্টিফিকেটনির্ভর শিক্ষাব্যবস্থা থেকে বের হতে হবে

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে কর্মস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা