জাতীয়

'ফ্লিট রিভিউ' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার : কক্সবাজারে বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত আন্তর্জাতিক ‘ফ্লিট রিভিউ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: ব্যাটিংয়ে বাংলাদেশ

বুধবার (৭ ডিসেম্বর) ফ্লিট রিভিউ উদ্বোধন করেন তিনি।

‘আন্তজার্তিক ফ্লিট রিভিউতে’ বাংলাদেশসহ বিশ্বের ২৮টি দেশের ৪৩টি যুদ্ধ জাহাজ, দুটি বিএন এমপিএ এবং ৪টি বিএন হেলিকপ্টার অংশ নিয়েছে।

আরও পড়ুন: আ’লীগের জনসভা শুরু

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে পর্যটন নগরী কক্সবাজারের ইনানিতে আসেন প্রধানমন্ত্রী।

বিকেল ৩টায় শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘কক্সবাজার জেলা আওয়ামী লীগ’ আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।

এদিকে জনসভাকে কেন্দ্র করে আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকরা সভাস্থলে পৌঁছাতে শুরু করেছেন। কক্সবাজারের সবগুলো সংসদীয় আসনের সদস্যরা তাদের নিজ নিজ এলাকা থেকে বাসে ও ট্রাকে করে নেতা-কর্মী-সমর্থকদের নিয়ে এসেছেন। নারী সদস্যরাও রয়েছেন এই দলে।

আরও পড়ুন: দোষী সাব্যস্ত ট্রাম্পের কোম্পানি

সমাবেশে যোগ দিতে আসা অনেকে ব্যাগে করে দুপুরের খাবারও নিয়ে এসেছেন। স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতাদের অনুসারীদের ছবি সম্বলিত টি-শার্ট দেখা গেছে অনেকের গায়ে। আবার অনেকের হাতে শেখ হাসিনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ডও দেখা গেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা