কক্সবাজার
জাতীয়

কক্সবাজারে প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে পৌঁছেছেন।

বুধবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে কক্সবাজারের ইনানিতে আসেন তিনি।

প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় উখিয়া উপজেলার সমুদ্র তীরবর্তী ইনানীতে বাংলাদেশসহ ২৮টি দেশের নৌবাহিনী ও উপকূলীয় সংগঠনগুলোর ৪ দিনব্যাপী আন্তর্জাতিক এ ফ্লিট রিভিউ উদ্বোধন করবেন। এরপর তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেবেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জনসভায় নেতাকর্মীদের ঢল

এদিকে বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘কক্সবাজার জেলা আওয়ামী লীগ’ আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, নিরাপত্তার কারণে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও এর আশপাশের এক কিলোমিটার সড়কে কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন: ইউক্রেনে রুশ হামলায় নিহত ৪

তিনি আরও জানান, জেলা পুলিশের পাশাপাশি অন্য জেলাগুলো থেকে আসা পুলিশ সদস্যদের মাধ্যমে কক্সবাজারে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আমরা নিরাপত্তার বিষয়টি সফলভাবে দেখভাল করছি।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কয়েকটি আয়োজনে অংশ নিতে একদিনের সফরে এখন কক্সবাজারে প্রধানমন্ত্রী। এ সফরকালে চার দিনব্যাপী ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউতে অংশ নেয়া ছাড়াও বিকেলে আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর এ সফর ও জনসভাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ দাফন-সৎকারের জন্য সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

মুক্তিযোদ্ধাদের মৃতদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তা...

কয়লাখনির ক্ষতিগ্রস্তদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনাজপুরের হামিদপুর ইউনিয়নে কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত চার গ্রামের বাসিন্দাদে...

বরিশালের বাসের টিকিট কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

বরিশালের লোকাল বাসের টিকিট কাটা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনির ভূরঘাট...

এনসিটি ইজারা বাতিলের দাবিতে সোমবার অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনস...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা