রাজনীতি
ঢাকা আইনজীবী সমিতি

বিএনপির ভরাডুবি, আ’লীগের জয়জয়কার

সান নিউজ ডেস্ক: বিএনপির ভরাডুবি মধ্য দিয়ে ঢাকা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরী কমিটির নির্বাচনে ২৩টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদে জয়লাভ করেছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল দুইটি সম্পাদকীয় পদসহ ৬টি পদে জয়লাভ করেছে।

আরও পড়ুন: বিয়ে করেই যুদ্ধের ময়দানে ইউক্রেনের যুগল

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রধান নির্বাচন কমিশনার ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু ফলাফল ঘোষণা করেন। এর আগে দুই দিনব্যাপী এ নির্বাচনে গত বুধবার ও বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যা থেকে ভোট গণনা শুরু হয়ে সারারাত গণনা হওয়ার পর ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সাদা প্যানেলের বিজীয়রা হলেন, সভাপতি পদে অ্যাডভোকেট মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে গতবারের পরাজিত প্রার্থী অ্যাডভোকেট মো. ফিরোজুর রহমান মন্টু, সিনিয়র সহ-সভাপতি পদে গতবারের পরাজিত প্রার্থী অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন পাটোয়ারী, সহ-সভাপতি পদে একেএম শফিকুল ইসলাম স্বপন, ট্রেজারার পদে মোহাম্মাদ নুর হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. ইমানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মাদ আবু সাঈদ সিদ্দিক টিপু,

এছাড়া সাংস্কৃতিক সম্পাদক পদে তাছলিমা ইয়াসমিন দিপা, অফিস সম্পাদক পদে মোহাম্মাদ আরকান মিয়া ও ক্রীড়া সম্পাদক পদে মো. মনিরুজ্জামান খান মনির। সদস্য পদে আবু সুফিয়ান, ইমতিয়াজ মাহমুদ প্রিন্স, মো. আবুল বাশার, গোলাম ইমন হোসেন, মো. রাকিবুল ইসলাম রাকিব, মো. সামিউল ইসলাম প্রিন্স ও জাহাঙ্গীর আলম জাহিদ।

নীল প্যানেলের বিজয়ীরা হলেন, লাইব্রেরি সম্পাদক পদে গত দুই বারের পরাজিত প্রার্থী মো. রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. মোশারফ হোসেন মোল্লা। সদস্য পদে নীল দলের সদস্য পদে ফরিদুল হাসান তুষার, মো. মশিউর রহমান মানিক ও মোজাহিদুল ইমলাম।

আরও পড়ুন: গুজব ছড়িয়েই ৫ জনকে কুপিয়ে হত্যা

নির্বাচনে ১৯ হাজার ৮৪৭ জন আইনজীবী ভোটারের মধ্যে ১১ হাজার ২৮৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। আর ঢাকা আইনজীবী সমিতির এইবারের নির্বাচনে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবুর অধীনে ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, এর আগে ২০২০-২০২১ কার্যবর্ষের নির্বাচনে সভাপতিসহ ১৫ পদে জয় আওয়ামী লীগ ও সাধারণ সম্পাদকসহ ৮ পদ বিএনপি জয়লাভ করেছিল। এর আগে ২০২০-২০২১ কার্যবর্ষের নির্বাচনে নীল প্যানেল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে এবং সাদা প্যানেল ৬টি সম্পাদকীয় পদসহ ১৩টি পদে জয়লাভ করেছিল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা