জাতীয়

বাংলাদেশকে দেখে পাকিস্তানিরা দীর্ঘশ্বাস ফেলে

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন বাংলাদেশ সব সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে।

তিনি বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ রচনা এবং বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দেশ পরিচালনা স্বার্থক হয়েছে। বাংলাদেশ সব সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে। বাংলাদেশের দিকে তাকিয়ে পাকিস্তানের মানুষ দীর্ঘশ্বাস ফেলে।’

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আজকে স্বাধীনতার ৫০ বছর পরও যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি। সেই অপশক্তি এবং তাদের দোসররা এখনো সক্রিয় আছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে, সব অপশক্তিকে পদদলিত করে, সব প্রতিবন্ধকতা দূরে ঠেলে জাতির পিতার স্বপ্নের ঠিকানায় দেশকে পৌঁছাতে পারবো।

সাননিউজ/ এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা