জাতীয়

বিএফইউজে সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি নির্বাচিত হয়েছেন ওমর ফারুক আর মহাসচিব নির্বাচিত হয়েছেন দীপ আজাদ। শনিবার (২৩ অক্টোবর) রাতে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন পরিচালনা কমিটি ফল ঘোষণা করেছে।

এছাড়া সহ-সভাপতি পদে আজমল হক হেলাল, যুগ্ম-মহাসচিব পদে শেখ মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ পদে খায়রুজ্জামান কামাল, দফতর সম্পাদক পদে সেবীকা রানী, নির্বাহী পরিষদ সদস্য পদে উম্মুল ওয়ারা সুইটি, ড. উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আখতার সীমা ও শেখ নাজমুল হক সৈকত নির্বাচিত হয়েছেন।

এর আগে ঢাকাসহ সারাদেশের দশটি কেন্দ্রে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ হয়। এবারের নির্বাচনের জন্য গঠিত ছয় সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জার্নাল পত্রিকার সম্পাদক শাহজাহান সরদার।

বিএফইউজের নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, মহাসচিব, যুগ্ম মহাসচিব, কোষাধ্যক্ষ, দফতর সম্পাদক ও চারটি নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৪ জন প্রার্থী।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আবদুল জলিল ভুঁইয়া, আবু জাফর সূর্য ও ওমর ফারুক। সহ-সভাপতি পদে লড়েন অমিয় ঘটক পুলক, আজমল হক হেলাল, মধুসূদন মণ্ডল, মফিদা আকবর ও সালাম মাহমুদ।

মহাসচিব পদে লড়েন আবদুল মজিদ, দীপ আজাদ ও লায়েকুজ্জামান, যুগ্ম মহাসচিব পদে নাসিমা আক্তার সোমা, বরুন ভৌমিক নয়ন, মানিক লাল ঘোষ ও শেখ মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ পদে খায়রুজ্জামান কামাল, নজরুল কবির ও মোহাম্মদ আবু সাঈদ।

দফতর সম্পাদক পদে এম শাহজাহান, মাসুম আহাম্মদ, মীর আফরোজ জামান, রেজাউল করিম রেজা, শাহ আলম ডাকুয়া ও সেবিকা রানী ভোটে লড়েন। চারটি সদস্য পদের বিপরীতে লড়েন, আবদুল খালেক লাভলু, উম্মুল ওয়ারা সুইটি, এম এ রহিম রনো, ড. উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আখতার সীমা, মো. সফিউর রহমান, শাহজাহান স্বপন, শেখ নাজমুল হক সৈকত, শফিউদ্দিন আহমেদ বিটু ও হামিদ মোহাম্মদ জসিম।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা