জাতীয়

প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করাই সাগরের নেশা 

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের রিসোর্টে চাঞ্চল্যকর নারী হত্যার প্রধান আসামি সাগর মিজিকে গ্রেফতার করেছে। বিভিন্ন নারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের প্রেমের ফাঁদে ফেলে হোটেল ও গোপন জায়গায় নিয়ে ধর্ষণ করা ছিল তার নেশা।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কাওরানবাজারে অবস্থিত র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমান।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর জানায়, সে বিভিন্ন এলাকায় একাধিক নারীকে মিথ্যা প্রেমের ফাঁদে ফেলে অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করেছে। এছাড়া সে বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীদের প্রেমের ফাঁদে ফেলে ঘুরতে নিয়ে কৌশলে ধর্ষণ করে আসছিল।

মাহফুজুর রহমান জানান, গত ১৮ সেপ্টেম্বর সাগর কক্সবাজার কলাতলী এলাকার ‘আমারী রিসোর্টের’ ১০৮ নম্বর রুম ভাড়া নেন। ভাড়া নিয়ে হোটেল কর্তৃপক্ষকে তিনি জানান, ২০ সেপ্টেম্বর তার স্ত্রী ঢাকা থেকে আসবেন তখন তাকে একটি ডাবল রুম দিতে হবে। সে অনুযায়ী গত ২০ সেপ্টেম্বর সাগর তার স্ত্রীর পরিচয়ে এক নারীকে (২৬) রিসোর্টে নিয়ে আসে এবং ৪০৮ নম্বর রুমে উঠেন।

পরে ২১ সেপ্টেম্বর সকাল ১০টায় হোটেল কর্তৃপক্ষ ৪০৮ নম্বর কক্ষে কোনো সাড়া-শব্দ না পেয়ে তাদের মিস্ত্রিকে ডাকে। পরে মিস্ত্রি এসে কক্ষের দরজা ভাঙে। ওই রুমে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায় বলে জানা যায়। এ ঘটনায় ২২ সেপ্টেম্বর কক্সবাজার সদর থানায় একটি মামলা হয়।

সেই মামলার পরিপ্রেক্ষিতে শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় র‍্যাব-১০ এর একটি দল রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ড টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে মো. সাগর মিজিকে (২৪) গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও ১৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।

হত্যাকাণ্ডের বিষয়ে সাগর র‍্যাবকে জানায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে নিহত নারীকে স্ত্রী পরিচয়ে কক্সবাজার ‘আমারী রিসোর্টে’ এ নিয়ে যায় সে। রিসোর্টের ৪০৮ নম্বর রুমে নিয়ে ভিকটিমকে ধর্ষণ করে সে। একপর্যায়ে সাগরের সঙ্গে ভিকটিমের ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির সময় সাগর ভিকটিমের গলা চেপে ধরে দেওয়ালের সঙ্গে ধাক্কা দিলে ওই নারী মেঝেতে পড়ে যায়। তখন আবার ভিকটিমের গলা চেপে ধরে সে এবং পাশে থাকা গ্লাস দিয়ে দুই/তিনবার মাথায় আঘাত করে হত্যা করে। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সাগর।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুষ্টিয়া সীমান্তে অস্ত্র ও গুলিসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ মো. আজিজুল ইসলাম (৩০...

ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও জ...

দক্ষিণ পশ্চিমের ৬২টি সংসদীয় আসনে প্রায় ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর রিজিয়ন...

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধ...

ভালুকার এমপি যদি আমি হই, তাহলে এমপি চলবে আপনাদের কথায়: মোর্শেদ আলম

ভালুকায় অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় উন্নয়ন বঞ্চনা, ভোটের মর্যাদা এবং জনপ্রতি...

ভালুকার এমপি যদি আমি হই, তাহলে এমপি চলবে আপনাদের কথায়: মোর্শেদ আলম

ভালুকায় অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় উন্নয়ন বঞ্চনা, ভোটের মর্যাদা এবং জনপ্রতি...

এক্স অ্যাকাউন্ট হ্যাক করে যারা কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তারা কাপুরুষ: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আমার টুইটার যেটাকে এখন এক্স...

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধ...

নারী নিয়ে এক্সে জামায়াত আমিরের মন্তব্য, ঢাবিতে বিক্ষোভ প্রতিবাদ

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে কর্মজীবী নার...

ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন রাষ্ট্র গঠনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ও জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা