জাতীয়

৩ কোটির বেশি করোনার টিকা প্রয়োগ

নিজস্ব প্রতিবেদকঃ দেশে ৩ কোটি ২৭ লাখ ২৪ হাজার ৪০১ ডোজ করোনার টিকা প্রয়োগ হয়েছে। টিকা নিয়েছেন ২ কোটি ১ লাখ ৪২ হাজার ৮৫৯ জন মানুষ। এর মধ্যে করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ১ লাখ ৪২ হাজার ৮৫৯ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ২৫ লাখ ৮১ হাজার ৫৪২ জন।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ১৪ লাখ ৪৬ হাজার ৪০১জন। নারী ৮৬ লাখ ৬৬ হাজার ৪৫৮ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৭৩ লাখ ৬১ হাজার ৪৫০ জন ও নারী ৫২ লাখ ২০ হাজার ৯২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এদিকে অ্যাস্ট্রাজেনেকার টিকা ‘কোভিশিল্ড’ প্রয়োগ হয়েছে এক কোটি ২০ লাখ ৯৫ হাজার ৯৭৩ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে এক লাখ ৯১১ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে এক কোটি ৬২ লাখ ৩৭ হাজার ৮৭ ডোজ। আর, মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৪২ লাখ ৯০ হাজার ৭৩০ জন।

অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ ৭৪ লাখ ২৩ হাজার ৬১৫ এবং নারী ৪৬ লাখ ৭২ হাজার ৩৫৮ জন। এই টিকা গ্রহণকারীর মধ্যে ৬৭ লাখ ২৩ হাজার ৮৯৯ জন প্রথম ডোজ এবং ৫৩ লাখ ৭২ হাজার ৭৪ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৪০ লাখ ৭১ হাজার ৭৮৫ জন পুরুষ এবং নারী ২৬ লাখ ৫২ হাজার ১১৪ জন। আর, দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩৩ লাখ ৫১ হাজার ৮৩০ এবং নারী ২০ লাখ ২০ হাজার ২৪৪ জন।

ঢাকার সাতটি কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ ৮৬ হাজার ১৬৭ এবং নারী ১৪ হাজার ৭৪৪ জন। এই টিকা গ্রহণকারীর মধ্যে ৫৬ হাজার ২৯২ জন প্রথম ডোজ এবং ৪৪ হাজার ৬১৯ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৮ হাজার ৩১৩ এবং নারী সাত হাজার ৯৭৯ জন। আর, দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৭ হাজার ৮৫৪ জন পুরুষ এবং নারী ছয় হাজার ৭৬৫ জন।

চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ গত ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে গতকাল বুধবার পর্যন্ত এই টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ ৮৮ লাখ ৩১ হাজার ৩৯১ এবং নারী ৫৭ লাখ ৩৫ হাজার ৭৪৩ জন। এই টিকা গ্রহণকারীর মধ্যে এক কোটি সাত লাখ ৯৯ হাজার ১৬০ জন প্রথম ডোজ এবং ৫৪ লাখ ৩৭ হাজার ৯২৭ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৫৮ লাখ ৬৮ হাজার ৫৬৩ এবং নারী ৪৯ লাখ ৩০ হাজার ৫৯৭ জন। আর, দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ২৯ লাখ ৬২ হাজার ৮২৮ জন পুরুষ এবং নারী ২৪ লাখ ৭৫ হাজার ৯৯ জন।

এ ছাড়া গত ১৩ জুলাই থেকে দেশের সিটি করপোরেশনগুলোতে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ ২৪ লাখ ৯৬ হাজার ৬৭৮ এবং নারী ১৭ লাখ ৯৩ হাজার ৭৫২ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৫ লাখ ৬৩ হাজার ৫০৮ জন প্রথম ডোজ এবং ১৭ লাখ ২৬ হাজার ৯২২ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ৮৭ হাজার ৭৪০ এবং নারী ১০ লাখ ৭৫ হাজার ৭৬৮ জন। আর, দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১০ লাখ আট হাজার ৯৩৮ জন পুরুষ এবং নারী সাত লাখ ১৭ হাজার ৯৮৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চার কোটি দুই লাখ ৪৭৪ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে তিন কোটি ৯৬ লাখ ৬৪ হাজার ২১৩ এবং পাসপোর্ট নম্বর দিয়ে পাঁচ লাখ ৩৬ হাজার ২৬১ জন নিবন্ধন করেছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা