জাতীয়

ঢাকা-কুয়েত সরাসরি ফ্লাইট আজ থেকে

নিজস্ব প্রতিবেদন: ঢাকা-কুয়েত সরাসরি ফ্লাইট বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) থেকে চালু হচ্ছে। কুয়েত এয়ারওয়েজের ওয়েব সাইটে বুধবার (৮ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ হয়েছে। ওয়েবসাইটে দেখা গেছে, সপ্তাহে পাঁচদিন ঢাকা-কুয়েত ফ্লাইট সরাসরি চলাচল করবে।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে তিনটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি কুয়েতের উদ্দেশে ছেড়ে যাবে।

করোনা পরিস্থিতির কারণে কুয়েতের সঙ্গে পাঁচ দেশের উড়োজাহাজ সরাসরি চলাচল বন্ধ ছিল। এই দেশগুলোর একটি ছিল বাংলাদেশ। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বন্ধ থাকা নিষিদ্ধ দেশগুলোর সঙ্গে সরাসরি ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছিল কুয়েত সরকার।

সবশেষ গত ৫ সেপ্টেম্বর মিসর ও ৭ সেপ্টেম্বর ভারত থেকে কুয়েতে সরাসরি ফ্লাইট গেছে। কুয়েত সরকার বিমানবন্দরের যাত্রী ক্ষমতা প্রতিদিন ১০ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ফ্লাইটের উচ্চমূল্য ধরা হয়েছে। এতে প্রবাসীরা বিপাকে পড়েছেন। সরাসরি ফ্লাইট হওয়ায় লাখ টাকার উপরে খরচ হচ্ছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা