জাতীয়

পরিস্থিতি সামলে টিকা দেবে ভারত

কূটনৈতিক প্রতিবেদক: নিজেদের পরিস্থিতি সামলে বাংলাদেশকে প্রতিশ্রুত অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে ভারত বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

মঙ্গলবার (১৭ আগস্ট) তিনি এ কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার হিসেবে দেয়া এ্যাম্বুলেন্স ও ২২ টন জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

চিকিৎসাসামগ্রীর মধ্যে রয়েছে অক্সিজেন কনসেন্ট্রেটরস, ন্যাজাল ক্যানুলা, পালস অক্সিডোমিটার, ভ্যান্টিলেটর।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সহযোগিতার দীর্ঘ ইতিহাস। এখনও দু’দেশকে নতুন নতুন ভ্যারিয়েন্টের মোকাবিলা করতে হচ্ছে।

বিক্রম কুমার দোরাই স্বামী বলেন, নিকটবর্তী প্রতিবেশীদের সহযোগিতা এবং অংশীদারিত্ব ছাড়া কোন দুর্যোগ মোকাবিলা করা সম্ভব নয়।

তিনি বলেন, সাধ্যের মধ্যে সবটুকুই সহযোগিতা করতে চায় ভারত। শুধু করোনা নয়, স্বাস্থ্যসেবা খাতে টেকসই সক্ষমতা বাড়াতে সহযোগিতার ক্ষেত্র উন্মুক্ত করতে চায় বাংলাদেশ।
সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

মাত্র ১৫ মাসেই স্বাস্থ্য সেবায় উল্লেখযোগ্য সাফল্য

সরকারি চাকুরির নিয়মিত পদায়ন ও বদলির প্রক্রিয়ার অংশ...

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ছক!

নবরাত্রি উৎসব শুরুর আনন্দঘন আবহের ঠিক আগমুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি হ...

বাংলাবান্ধা বন্দরে পূজায় ১২ দিন আমদানি রপ্তানি বন্ধ

দুর্গাপূজা উপলক্ষে সনাতনী ধর্মাবলম্বীদের উৎসব ঘিরে...

ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নারী নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসন কো...

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সুধারামে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা