জাতীয়

কারাগারের এক হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হারুন-অর-রশীদ নামের হাজতির মৃত্যু হয়। ২৭ বছর বয়সী হারুনের বাবার নাম বজলুর রশিদ।

কারারক্ষী রুবেল মিয়া বলেন, হাজতি হারুন কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, হারুন কোন মামলায় হাজতে ছিলেন তা জানি না। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, কারাগার থেকে এক হাজতিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যালে আনা হয়েছিল। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা