জাতীয়

এডিসের লার্ভা, কনকর্ড টাওয়ারকে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, এডিসের লার্ভা পাওয়ায় গুলশানের কনকর্ড আইকে টাওয়ারকে ৪ লক্ষ টাকা এবং এইচএসবিসি ব্যাংককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ আগস্ট) দুপুরে গুলশানের নগর ভবন থেকে ডিএনসিসির বিভিন্ন এলাকার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে গিয়ে ডিএনসিসি মেয়র একথা বলেন।

মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ব্যক্তিগত, সরকারী কিংবা বেসরকারি যেকোন স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এই কার্যক্রম অব্যাহত থাকবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধকল্পে পরিচালিত মোবাইল কোর্টে আজ ১২টি মামলায় ৫ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ডিএনসিসি মেয়র বলেন, এডিস মশার লার্ভা পাওয়ায় ৩ নম্বর অঞ্চলের গুলশান এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান পরিচালিত মোবাইল কোর্টে কনকর্ড আইকে টাওয়ারকে ৪ লক্ষ টাকা এবং এইচএসবিসি ব্যাংককে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এস. এম. সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ৬টি মামলায় ৩৯ হাজার টাকা, ৫ নম্বর অঞ্চলের ইন্দিরা রোড ও পূর্ব রাজাবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট যতন মার্মা পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ৩০ হাজার টাকা এবং ১০ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শহিদুল ইসলাম পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় আরও ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি বলেন, নগরীর সুস্থ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতায় নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গড়ে ওঠা সামাজিক আন্দোলনের ফলেই ডিএনসিসি এলাকায় এখনও ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক অনেক কম রয়েছে।

মোঃ আতিকুল ইসলাম নগরবাসীর প্রতি "দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার" এবং “তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন”এই স্লোগান দুটিকে বাস্তবায়নের মাধ্যমে চলমান সামাজিক আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নাগরিক সেবায় "সবার ঢাকা" মোবাইল অ্যাপস, জরুরী সেবায় ৩৩৩ নম্বর এবং ডিএনসিসির ০৯৬০২২২২৩৩৩ ও ০৯৬০২২২২৩৩৪ নম্বর হটলাইন চালু রয়েছে। নগরবাসীর কল্যাণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৬টি নগর স্বাস্থ্যকেন্দ্রেই ডেঙ্গু রোগের ফ্রি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

এসময় মেয়র বলেন, "মাস্ক আমার, সুরক্ষা সবার", তাই কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে আমাদের প্রত্যেককেই সঠিকভাবে মাস্ক পরিধানসহ সরকারী নির্দেশনা এবং স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলতে হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা