জাতীয়

এডিস নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার আহবান

নিজস্ব প্রতিবেদক: চিরুনি অভিযানে এডিস নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। পাশাপাশি তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহবান জানান।

বুধবার (৪ আগস্ট) খিলগাঁওয়ের পিডব্লিউডি কলোনিতে মশক নিধন কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ কথা বলেন।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমাদের এলাকায় যে সরকারি আবাসনগুলো আছে, আমরা তাদেরকে বারবার চিঠি দিয়েছি, সতর্ক করেছি। আমরা বলেছি যেন তারা সেগুলো পরিষ্কার করেন। আপনার লক্ষ্য করেছেন, আজকেও আমি পরিদর্শনে এসে দেখলাম - এখানে লার্ভা পাওয়া গেছে। এটি আসলে খুবই দুঃখজনক। আমরা যদি নিজেরা নিজেদের এলাকা পরিষ্কার-পরিছন্ন না রাখি, উৎসগুলো নিধন না করি, কোনও আধারে যেন পানি না জমতে না পারে - সে বিষয়ে সচেতন না হয়, তবে এটা (ডেঙ্গু নিয়ন্ত্রণ) অত্যন্ত দুরূহ। তারপরও আমরা কাজ করে চলেছি। আমরা আশাবাদী, এই চিরুনি অভিযানের ফলে ডেঙ্গু রোগী বা এডিস মশার বিস্তার আমরা নিয়ন্ত্রণ রাখতে পারব। কিন্তু কাজটি অত্যন্ত দুরূহ, তারপরও আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

শেখ তাপস বলেন আরও বলেন, যেখানেই সরকারি আবাসন সেখানেই নোংরা, অপরিচ্ছন্নতা দৃশ্যমান - সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, "এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এখন কঠোর হচ্ছি, জরিমানা করছি। তারপরও আমরা দায়িত্বহীনতা ও উদাসীনতা লক্ষ্য করছি। এটা কোনভাবেই কাম্য নয়। আমরা যদি সবাই দায়িত্বশীল ভাবে কাজ করি তাহলে এটার বিস্তার এতদূর হতে পারে না। আমরা এখন ঘরে ঘরে যাচ্ছি। যত তথ্য পাচ্ছি, সবগুলোই আমরা নির্দিষ্টভাবে আমরা সেখানে গিয়ে কাজ করছি।

শেখ তাপস বলেন, জনগণ সচেতন না হলে ১ কোটি ২০ লক্ষ জনবসতির এই শহরে এডিস নিয়ন্ত্রণ কার্যক্রম অত্যন্ত কষ্টসাধ্য ও দুরূহ উল্লেখ করে মেয়র ব্যারিস্টার তারপরও আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু দীর্ঘ মেয়াদে যদি ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে সকলের দায়িত্বশীলতা-সচেতনতা অত্যন্ত জরুরি।"

এসমইয় মেয়র পরিদর্শন কালে টিটি পাড়া পাম্প স্টেশন সংলগ্ন মান্ডা খালে বৃক্ষরোপণ করেন। পরে তিনি মতিঝিল টি এন্ড টি কলোনিতে মশক নিয়ন্ত্রণ, সেগুনবাগিচা ও ইস্কাটন গার্ডেন রোডে নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, প্রধান প্রকৌশলী মো. রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের এবং সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অদম্য আসাদুল

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শিবনগর ইউপির দাদপুর গ্রামের পা-বিহীন আসাদুলের সংসার...

প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ ফেনী-২ এর প্রার্থীর

ফেনী দুই আসনে ১১ দলীয় জোটের ঈগল প্রতীকের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টি (এবি...

নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

নোয়াখালী-৩ আসনের বেগমগঞ্জ উপজেলায় বিএনপির একটি নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘ...

এবারের নির্বাচন ভাত ও ভোটের অধিকারের নির্বাচন -মামুনুল হক

এবারের দুইহাজার ছাব্বিশের নির্বাচন হবে বাংলাদেশের গণ মানুষের কাছে ভাতের অধিকা...

পদ্মা নদীতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া-পদ্মা নদীতে গোসল করতে গিয়ে দুই দিন পর বিশ্ব...

ঢাকা-১৯ আসনে আমেজহীন ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রচারণা

আর মাত্র ৯দিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু এখনো সব প্রার্থীর সঙ্গ...

এবারের নির্বাচন ভাত ও ভোটের অধিকারের নির্বাচন -মামুনুল হক

এবারের দুইহাজার ছাব্বিশের নির্বাচন হবে বাংলাদেশের গণ মানুষের কাছে ভাতের অধিকা...

ভোট গণনার সময় কারচুপি প্রতিরোধ করবেন: তারেক রহমান

ভোট গণনায় দেরি হতে পারে-এমন কথার সমালোচনা করে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ব...

রাজাপুরে জামায়াত প্রার্থীর প্রচারে বাধার অভিযোগে সংবাদ সম্মেলন

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড....

ভালুকার ব্যস্ত প্রার্থীরা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা