জাতীয়

উচ্চশিক্ষার মান উন্নয়নে আঞ্চলিক সহযোগিতার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

সান নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিভিন্ন ক্ষেত্রে এশিয়ার দেশগুলোতে দক্ষ পেশাজীবীদের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে উচ্চশিক্ষার মান উন্নয়নে আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এ খাতে আরও বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

তিনি বলেন, আমাদের দিক থেকে, ভবিষ্যতে উন্নত মানসম্মত শিক্ষার ক্ষেত্রে সার্ক, বিমসটেক ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর আঞ্চলিক অংশীদারিত্ব ও পারস্পারিক সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার (৬ জুলাই) ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘সিগনিফিক্যান্স অব রিজিওনাল কো-অপারেশন টু এনসিউর দ্য কোয়ালিটি অ্যাস্যুরেন্স ইন হাইয়ার এডুকেশন ২০২১’ শীর্ষক এক ভার্চুয়াল আন্তর্জাতিক সিম্পোজিয়ামে বক্তব্য প্রদানকালে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

ড. মোমেন বলেন, বাংলাদেশের বর্তমান সরকার উচ্চ শিক্ষার উন্নয়নে যে কোন ধরনের আঞ্চলিক সহযোগিতা ও অংশীদারিত্বে আন্তরিকতার সাথে যোগ দিতে প্রস্তুত রয়েছে। বিশ্বায়নের এই যুগে, পারস্পারিক স্বার্থে ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে একসাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের অবশ্যই ভুলে গেলে চলবে না যে, আমরা অত্যন্ত দ্রুত পরিবর্তনশীল, জটিল ও হাইপার-কানেকটেড বিশ্বে বাস করছি। আমরা যে যেখানেই থাকি না কেন- কারো সহযোগিতা ছাড়া একা একাই নিজের উন্নয়ন করতে পারব না। উদ্ভাবন, জ্ঞান ও প্রযুক্তির প্রসারের ফলে উন্নয়নের লক্ষ্যে উচ্চ শিক্ষায় বিনিয়োগ এশিয়ার দেশগুলোকে উচ্চ-আয়ের দেশে পরিণত হতে সহায়ক হবে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে উচ্চ শিক্ষা ব্যবস্থার দ্রুত বিস্তার ঘটেছে।

তিনি বলেন, এটি উৎসাহব্যঞ্জক যে এশিয়ায় এ অঞ্চলের দেশগুলোর সরকার ও অংশীদাররা সম্প্রতি প্রতিযোগিতায় টিকে থাকতে ও অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে উচ্চ শিক্ষায় বিনিয়োগে আগ্রহী হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রামপালে ৮০ জন প্রতিবেশীর ৮০ দুঃস্থকে সহায়তা  

রামপালে 'জয় অব গিভিং' এই প্রতিপাদ্যে ৮০ জন প্রতিবেশী ৮০ জন দুঃস্থ প্র...

বিআইডব্লিউটি-এর ইজারায় অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন 

মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষ্যা নদীতে বিআইডব্লিউটি-এর ইজারার নামে অতির...

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের এক সভা ১৫ জুলাই, ২০২৬ বুধবা...

‘ক্যাশলেস পিরোজপুর’ কার্যক্রম ও ডিজিটাল ব্যাংকিং সেবার উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবার সঙ্...

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত...

কিশোরগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত

বৃহস্পতিবার (১৬ জুলাই) কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়ে...

কিশোরগঞ্জে বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরক...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা