জাতীয়
লকডাউন

ছয়দিনে গ্রেফতার তিন হাজার

ফারুক আহমাদ আরিফ

ঘরে খাবার নেই। করোনায় হারিয়েছেন চাকরি। বাধ্য হয়ে চুরি করে ঢাকা মেডিকেলে এক যুবক গ্রেফতার হয়েছে আজ। তার গলায় ‘আমি চোর, আমাকে চিনে রাখুন’ লেখা ঝুলিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘোরানো হয়। এমনই অনেকেই ক্ষুধার জ্বালায় নেমে এসেছেন রাস্তায়। পুলিশ, আনসার, র‌্যাব ও বিজিবি তাদের গ্রেফতার করেছে। তবে এ সংখ্যাটা নেহায়েত কম। বেশিরভাগ লোক গ্রেফতার হয়েছে বিনাকারণে ঘরের বাইরে বের হওয়ার অপরাধে।

মঙ্গলবার (৬ জুলাই) দেশে করোনার রোগী শনাক্তের দিক থেকে সর্বোচ্চ রেকর্ড গড়েছে। এদিন সারাদেশে ১১ হাজার ৫২৫ জন শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ। প্রাণ গেছে ১৬৩ জনের। এত শনাক্ত, এত প্রাণ গেলেও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের। তারা রাস্তায় নেমে এসেছে। আজ রাজধানীর কোথাও কোথাও যানজটের সৃষ্টিও হয়েছে। স্বাস্থ্যবিধি মানাতে প্রাণপণ চেষ্টা করেও মানুষের স্রোত ঠেকানো যাচ্ছে খুব কমই।

আজ ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) ৪৬৭ জনকে গ্রেফতার করেছে। ট্রাফিক বিভাগ ও পুলিশ রাজধানীতে ২৭ লাখ ৫৬ হাজার টাকা জরিমানা করেছে বিভিন্ন ব্যক্তি ও গাড়ির মালিককে।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী চলা কঠোর লকডাউনের ছয়দিনে রাজধানীতে দুই হাজার নয়শত ৮৯জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে প্রথম দিন পাঁচশ ৫০ জন, দ্বিতীয় দিনে তিনশ ২০ জন ও তৃতীয় দিনে ছয়শ ২১ জন, চতুর্থ দিন ছয়শ ১৮ জন ও পঞ্চম দিনে চারশ ১৩ জন ও ষষ্ঠদিন ৪৬৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১ হতে ৭ জুলাই পর্যন্ত দেশব্যাপী কঠোর লকডাউন পালিত হচ্ছে। তা ছাড়া (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বিধিনিষেধের সীমা ৭ জুলাই মধ্যরাত থেকে ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়িয়েছে।
স্বাস্থ্যবিধি মানাতে পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব ও সেনাবাহিনী কাজ করছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হলেই গ্রেফতার, জরিমানাসহ বিভিন্ন ধরনের শাস্তির মুখে পড়তে হচ্ছে নাগরিকদের।

লকডাউনের ষষ্ঠদিন: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও ট্রাফিক বিভাগ পৃথকভাবে মোট ২৭ লাখ ৫৬ হাজার টাকা জরিমানা করেছে। এর মধ্যে ডিএমপি চারশ ৬৭ জনকে গ্রেফতার করেছে। তা ছাড়া ৩০৫ জনকে দুই লাখ ২৭ হাজার টাকা জরিমানা করে। তা ছাড়া ট্রাফিক বিভাগ এক হাজার ৮৭টি গাড়িকে ২৫ লাখ ২৯ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (৬ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।

সর্বশেষ তথ্য অনুযায়ী ডিএমপির ট্রাফিক বিভাগ সড়ক পরিবহন আইন অনুযায়ী বিভিন্ন যানবাহনকে করা জরিমানার পরিমাণ ২৫ লাখ ২৯ হাজার ২৫ টাকা। সরকারি বিধিনিষেধ অমান্য করায় সর্বমোট এক হাজার ৮৭টি গাড়িকে এ জরিমানা করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, লকডাউনের ষষ্ঠ দিনে ডিএমপির আটটি বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে সরকারি বিধিনিষেধ মানাতে অভিযান চালায়। বিধিনিষেধ অমান্য করে রাস্তায় বের হওয়ার কারণে সারাদিনে ৪৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০৫ জনকে ২ লাখ ২৭ হাজার ৪৮০ টাকা জরিমানা করা হয়েছে।

লকডাউনের পঞ্চম দিন: লকডাউনের পঞ্চম দিন সোমবার (৫ জুলাই) বিধিনিষেধ অমান্য করায় রাজধানীর ঢাকায় ৪১৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৫ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানা যায়।

ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৪১৩ জনকে গ্রেফতার করা হয়। তা ছাড়া ২৪৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে ৯৮ হাজার ৪৫০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। অন্যদিকে ট্রাফিক বিভাগের অভিযানে ৫২৬টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়ে ১২ লাখ ২৩ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

লকডাউনের চতুর্থ দিন: কঠোর লকডাউনের চতুর্থ দিন রাজধানীতে ৬১৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় ১৬১ জনকে ৫৪ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়। রোববার (৪ জুলাই) ঢাকা মহানগর পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

ডিএমপির গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের সর্বশেষ তথ্য বলছে, চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেও সরকারি নির্দেশনা অমান্য করায় ৪৯৬টি গাড়িকে ১২ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তৃতীয় দিন গ্রেফতার: ‘কঠোর লকডাউন’র তৃতীয় দিন শনিবার (৩ জুলাই) রাজধানীতে ৬২১ জনকে গ্রেফতার করে পুলিশ। এই সময়ে ৩৪৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়। সর্বমোট জরিমানার পরিমাণ ১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা। সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ৮৮৫ মামলায় ১৯ লাখ ২২ হাজার ৫৫০ টাকা জরিমানা করেছে ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ।

দ্বিতীয় দিন গ্রেফতার: লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবারে ৩২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার (২ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির আটটি ক্রাইম ও ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে ২০৮ জনকে বিভিন্ন পরিমাণ অর্থ জরিমানা হয়। এ সময় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ২১৯টি মামলা দায়ের করে মোট ৫ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) ইফতেখারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

প্রথম দিন গ্রেফতার: করোনা সংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউনের প্রথম দিনে সরকারি নির্দেশনা অমান্য করায় রাজধানীতে ৫৫০ জনকে গ্রেফতার করে সাজা দেয়া হয় ৮ ব্যক্তিকে। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ লাখ ৯২ হাজার ৫০৭ টাকা জরিমানা করা হয়। ২৭৪টি গাড়িকে মামলা দেয়া হয়েছে। আটক করা হয় ৬টি গাড়ি। রেকারিং করা হয়েছে মোট ৭৭টি গাড়ি। ট্রাফিক বিভাগ কর্তৃক জরিমানা করা হয়েছে ৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা।

বিধিনিষেধ বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সারাদেশে সেনা মোতায়েন করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাঠে রাখা হয়েছে ১০৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে। অফিস-আদালত, গণপরিবহন, শপিংমল বন্ধ; জরুরি সেবার গাড়ি ছাড়া সব যান্ত্রিক বাহন চলাচেলেও রয়েছে নিষেধাজ্ঞা। জনসাধারণকে অনুরোধ জানানো হয়েছে ঘরে থাকার। এই বিধিনিষেধের মধ্যে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বের হলে কঠোর শাস্তির মুখে পড়তে হচ্ছে।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিতে শরণখোলার তরুণদের সংহতি প্রকাশ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের...

পঞ্চগড়ে চুরি করতে গিয়ে গণপিটুনিতে ৯ মামলার আসামী নিহত

পঞ্চগড় বোদা উপজেলায় একটি বাড়িতে চুরি করতে গিয়ে গণপ...

মুন্সীগঞ্জে চুরি হওয়া স্বর্ণ উদ্ধার, অভিযুক্ত তরুণী গ্রেপ্তার

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে একটি বসতবাড়ি থেকে ছ...

সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির মুকুট এখন মোসাদ্দেকের!

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন জাতীয় দলের পরিচিত মুখ মোসাদ্দে...

এই হার ভীষণ হৃদয়বিদারক : হামজা চৌধুরী

সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ২৩ বছরের শিরোপার খরা কাটানোর সুবর্ণ সুযোগটি হাতছাড়...

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপাল...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

চীনের ৬ লাখ এজেন্টের গুপ্তচরবৃত্তি ও এনভিডিয়াকে ঘিরে চাঞ্চল্যকর রহস্য!

বিশ্বজুড়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে একচ্ছত্র...

নওগাঁয় যুবলীগ নেতা শান্ত গ্রেপ্তার

নওগাঁয় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা