জাতীয়

১২ দিনে ৬ লাখ মানুষকে খাদ্যসহায়তা যুবলীগের

নিজস্ব প্রতিবেদক : গত বছরের মতো এবারও করোনার প্রভাবে দুর্গত, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। রমজানের প্রথম ১২ দিনে সারা দেশে ৬ লাখ মানুষের ঘরে খাদ্যসহায়তা পৌঁছে দিয়েছেন সংগঠনটির নেতা-কর্মীরা। গত বছর ৪৪ লাখ মানুষকে সহায়তা দিয়েছিল যুবলীগ।

অসহায় মানুষের সেবায় এ কার্যক্রম চলমান থাকবে বলে বৃহস্পতিবার(২৬ এপ্রিল) গণমাধ্যম্যমকে জানিয়েছে কেন্দ্রীয় যুবলীগ। করোনা মহামারির সংকটে মানুষের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জীবন রক্ষার্থে সরকার লকডাউন ঘোষণা করেছে। যার ফলে কর্মহীন হয়ে পড়েছে মানুষ। এপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খানের আহ্বানে সারা দেশে যুবলীগের নেতা–কর্মীরা খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করছেন।

যুবলীগ জানায়, সারা দেশে যুবলীগের উদ্যোগে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও স্বাস্থ্য সচেতনতামূলক লিফলেট বিতরণ, ফ্রি টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে। দলের নেতা-কর্মীরা অসহায় কৃষকের পাকা ধান কেটে তাঁদের ঘরে তুলে দিচ্ছেন। গত বছর মানুষ যখন লাশ দাফন করায় ভয় পেয়েছে, তখন দাফনের দায়িত্বও পালন করেছেন যুবলীগের নেতা-কর্মীরা।

এ বিষয়ে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস বলেছেন, মহাসংকটে যুবলীগ এখন মানবিক সংগঠনে পরিণত হয়েছে। খাদ্যসহায়তা, ফ্রি চিকিৎসাসেবা প্রদান থেকে লাশ দাফন করা পর্যন্ত কাজের সঙ্গে যুবলীগ নেতা-কর্মীরা সম্পৃক্ত রয়েছেন। যত দিন এই করোনার মহাসংকট দূর না হবে, তত দিন পর্যন্ত যুবলীগের ত্রাণ ও খাদ্যসহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

যুবলীগের নেতারা বলেন, রমজানের প্রথম দিন থেকেই লকডাউন চলছে। আর ওই দিন থেকেই ইফতার ও খাদ্যসহায়তা কার্যক্রম শুরু করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা