জাতীয়

দেশে ৮৬ লাখ ২৫ হাজার ডোজ টিকাদান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসের টিকাদান শুরুর পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে ৮৬ লাখ ২৫ হাজার ৩৫০ ডোজ টিকা দেয়া শেষ হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ইতোমধ্যে টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৬১৬ জন। আর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ২৮ লাখ পাঁচ হাজার ৬৯৪ জন।

এ বছরের ৭ ফেব্রুয়ারি ভ্যাকসিনের প্রথম ডোজ প্রয়োগ শুরু হয় দেশে। আর ৮ এপ্রিল থেকে শুরু হয় করোনার টিকার দ্বিতীয় ডোজের প্রয়োগ।

বাংলাদেশে এখন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা প্রয়োগ হচ্ছে। এর উৎপাদন করে ভারতের সেরাম ইনস্টিটিউট। তবে, সেরাম টিকা রপ্তানি বন্ধ রাখায় রাশিয়ার স্পুটনিক-ভি ও চীনের সিনোভ্যাকের টিকারে অনুমোদন দিয়েছে সরকার। মে মাসে রাশিয়ার টিকার চালান দেশে আসতে পারে বলে আশা করছে স্বাস্থ্য অধিদপ্তর।

এদিকে টানা দুই দিন দেশে করোনাভাইরাসে মৃত্যু আশির নিচে থাকার পর গত একদিনে তা আবার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৮ জন। এর আগে গতকাল (২৮ এপ্রিল) ৭৮ জন ও ২৭ এপ্রিল ৭৭ জনের মৃত্যু হয়। দেশে করোনায় এ পর্যন্ত মৃত্যু ১১ হাজার ৩৯৩ জনের।

আর গত কয়েকদিনের ধারাবাহিকতায় শনাক্তের সংখ্যা আরও কমেছে। গত একদিনে ২ হাজার ৩৪১ জন শনাক্ত হন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জনে।

এছাড়া, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন চার হাজার ৭৮২ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় লাখ ৭৭ হাজার ১০১ জন।

তবে সম্প্রতি করোনাভাইরাসের ভারতীয় ভেরিয়েন্টের ব্যাপারে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষ করে দিল্লিতে করোনা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দিয়েছে সরকার।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা