জাতীয়

ফেরিঘাটগুলোতে ঢাকামুখী মানুষের চাপ

নিজস্ব প্রতিবেদক : সর্বাত্মক লকডাউনের কারণে প্রায় ১১ দিন বন্ধ থাকার আজ থেকে খুলছে শপিংমল ও দোকানপাট। এর ফলে আয় রোজগারের আশায় ঢাকামুখী হচ্ছেন শ্রমজীবী মানুষ। এতে ফেরিঘাটগুলোতে বেড়েছে যানবাহনের চাপ।

লকডাউনের কারণে পর্যাপ্ত যানবাহন না থাকলেও নানা উপায়ে ঢাকার দিকে যাত্রা করছেন তারা। যাত্রী ও যানবাহন পারাপারের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পাঁচটি ছোট ফেরি চালু রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

ঘাট এলাকায় স্বাস্থ্যবিধি মানছেন না যাত্রী ও চালকরা। এদিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে চার থেকে পাঁচটি ফেরি চলাচল করছে। এসব ফেরিতে করে ঢাকার যাত্রা করছেন শ্রমজীবী মানুষ।

লঞ্চ-স্পিডবোট বন্ধ থাকায় ফেরিঘাটে যাত্রীদের উপস্থিতি বেড়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে প্রশাসনের তেমন তৎপরতা দেখা যাচ্ছে না।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা