জাতীয়

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

শুক্রবার (২৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে তিনি ঢাকা ত্যাগ করেন। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সফরকালে সেনাবাহিনী প্রধান দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা বিষয়ক আলোচনায় অংশ নেবেন। এছাড়া তিনি মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ সুবিধাদি পরিদর্শনসহ মার্কিন সেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং আলোচনায় অংশ নেবেন।

সাক্ষাৎকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।

যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মিলিটারি এডভাইজার এবং আন্ডার সেক্রেটারি জেনারেলদের সঙ্গেও মতবিনিময় করবেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

আজ বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান ও ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ দুটি ম...

শ্রীমঙ্গলে ২,১৬০০০ হাজার টাকার ভারতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রেফতার ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ২৮৮ পিস ভারত...

রাজশাহীতে ধানখেত থেকে উদ্ধার যুবকের মরদেহ

রাজশাহীর তানোর উপজেলায় ধানখেত থেকে বাবু শেখ (২৫) ন...

অনিয়ম ও দুর্নীতির থাবায় সমবায় সমিতিগুলো নষ্ট হয়েছে : রাষ্ট্রপতি

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিষবাষ্পে দেশের সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কার্যকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা