জাতীয়

বন্যায় ক্ষতিগ্রস্তদেরকে পুনর্বাসন করা হবে: পার্বত্য সচিব

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো.মিজানুর রহমান।

সোমবার ( ১৩ জুলাই) উপজেলার মেরুং ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে ছোটো মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।

বিতরণ অনুষ্ঠানে সচিব জানান, বর্তমান সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে নিঃস্ব হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্হা গ্রহনের আশ্বাস দেন তিনি।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়ন, ত্রাণ বিতরণ, পুনর্বাসন কার্যক্রম সম্পাদন করার নির্দেশ দেন।

আয়োজিত অনুষ্ঠানে এক হাজার ২০০ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ ও পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তালজিল পারভেজ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহফুজসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা