রাজধানীর যেসব এলাকায় থাকবে না আজ গ্যাস
জাতীয়

যে কারণে রাজধানীর কিছু এলাকায় আজ গ্যাস থাকছে না

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ নম্বর ওয়ার্ড ও তার আশপাশের বিভিন্ন এলাকায় প্রায় ৮ ঘণ্টার মতো আজ গ্যাস থাকবে না।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট এলাকায় গ্যাসের স্বল্প চাপ সমস্যা নিরসন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের স্বল্প চাপ সমস্যা নিরসনে মিটার বিতরণ লাইন নির্মাণ-পুনর্বাসন কাজের টাই-ইনের জন্য উল্লিখিত সময় পর্যন্ত (সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা) সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো—মাটিকাটা ফলপট্টি থেকে ইসিবি চত্বর পর্যন্ত, মাটিকাটা বাজার এলাকা, পশ্চিম মাটিকাটা ও সংলগ্ন এলাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময় সংশ্লিষ্ট এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সান নিউজ/আরএইচ | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা