জাতীয়
সীমিত রাখা হবে পূজামণ্ডপের সংখ্যা

শোভাযাত্রা করা যাবে না প্রতিমা বিসর্জনে

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দুর্গাপূজায় প্রতিমা বিসর্জনকালে কোনো শোভাযাত্রা করা যাবে না এবং পূজামণ্ডপের সংখ্যা যথাসম্ভব কমিয়ে সীমিত রাখা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গাপূজায় পূজামণ্ডপসমূহের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত এক সভায় (ভার্চুয়াল) এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্ত সময়ের মধ্যে রয়েছে- পূজামণ্ডপে প্রবেশের সময় সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে; হাত ধোয়া ও স্যানিটাইজার এবং মাস্ক বাধ্যতামূলক করতে হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে মোবাইল ডিউটিতে থাকবে; পূজামণ্ডপে জনসমাগম কমানোর জন্য অঞ্জলি প্রদান অনুষ্ঠান টিভি চ্যানেলে প্রচারের জন্য পূজা উদযাপন কমিটি ব্যবস্থা গ্রহণ করতে পারেন; ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে বিভিন্ন অনুষ্ঠান করতে হবে; জনসমাগম সীমিতকরণসহ অন্যান্য নির্দেশাবলী মিডিয়ায় প্রচারের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় সহযোগিতা করবে।

আরও গৃহীত সিদ্ধান্তগুলো হলো- করোনার সেকেন্ড ওয়েব সম্পর্কে সকলকে সতর্ক থাকতে হবে; পূজামণ্ডপ ব্যবস্থাপনায় পূজা উদযাপন কমিটি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করবেন। জরুরি প্রয়োজনে পূজা উদযাপন কমিটি ৯৯৯ সেবা নিতে পারবেন।

সভায় ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন- সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ, প্রিন্সিপাল স্টাফ অফিসার সশস্ত্র বাহিনী বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা বিভাগের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব, পুলিশ মহাপরিদর্শক, মহাপরিচালক কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, বিজিবি, র‍্যাব, এনএসআই, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা