করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ২০, শনাক্ত ১১৮২
জাতীয়

করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ২০, শনাক্ত ১১৮২

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৩২৫ জনে। নতুন করে ৯ হাজার ৫৫৪টি নমুনা পরীক্ষায় আরও ১ হাজার ১৮২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার (০৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এছাড়া এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৫৬৫ জন, নতুন ১ হাজার ৪৪২ জন সুস্থ হয়েছেন, মোট সুস্থ ২ লাখ ৮০ হাজার ৬৯ জন।

গতকাল শুক্রবার ৩৩ জনের মৃত্যুর খবর জানা যায়, এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল ১ হাজার ৩৯৬ জন।

সাননিউজ/আরএইচ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক
লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা