সংগৃহীত ছবি
জাতীয়

নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ব্যান্ডের রাউটার

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালের (১ এপ্রিল) থেকে দেশে সিঙ্গেল ব্যান্ডের রাউটারের আমদানি ও উৎপাদন নিষিদ্ধ হচ্ছে। মূলত সেই ইন্টারনেট ব্যবহারের জন্য রাউটার প্রয়োজনীয় এর মধ্যে সিঙ্গেল ব্যান্ড, ডুয়াল ব্যান্ড বা ট্রাই-ব্যান্ডের রাউটার রয়েছে। এদিকে সিঙ্গেল ব্যান্ড রাউটারগুলোতে ২.৪ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে দেখা যায়। এতে ইন্টারনেটের গতি অনেকটাই কম। এই ক্ষেত্রে সিঙ্গেল ব্যান্ডের রাউটারের আমদানি ও উৎপাদন নিষিদ্ধ হচ্ছে।

রোববার (১৭ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এই নতুন সিদ্ধান্ত জানায়।

আরও পড়ুন: দেশ টিভির পরিচালক আরিফ গ্রেফতার

জানা যায়, ২০২৫ সাল থেকে ডুয়াল-ব্যান্ড সাপোর্ট করে শুধু এমন রাউটারই বিদেশ থেকে আমদানি এবং দেশে উৎপাদন করা যাবে। দেশের বাজারে যে সকল ওয়াইফাই রাউটার বাজারজাত করা হবে সেই গুলোতে বাধ্যতামূলকভাবে (২.৪-২.৪৮৩) গিগাহার্জ এবং (৫.৭২৫-৫.৮৭৫) গিগাহার্জ, উভয় ব্যান্ড সাপোর্ট করতে হবে। এই ২ টির মধ্যে একটিকে সাপোর্ট করে এমন ওয়াইফাই রাউটার বাজারজাত করা যাবে না। এর ফলে নিম্নমানের এবং কম ব্যান্ডের রাউটার বিদেশ থেকে আমদানি ও দেশে উৎপাদনের রাস্তা বন্ধ হয়ে যাবে। যদিও আমদানিকারক ও উৎপাদকদের ওপর এই বিষয়টি হঠাৎ চাপিয়ে দেওয়া হয়নি। তাদেরকে ৬ মাস সময় দেওয়া হয়েছে। ২০২৫ সালের (১ এপ্রিল) থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

হংকং সিক্সেসে ভারতের কাছে স্বপ্নভঙ্গ লাল-সবুজদের!

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। টু...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা