জাতীয়

'পদ্মাসেতুর রেলসংযোগ প্রকল্পে খুব বড় সমস্যা নেই'

নিজস্ব প্রতিবেদক:

পদ্মাসেতুর রেলসংযোগ প্রকল্পে বড় ধরনের কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বলেছেন, ‘পদ্মাসেতুতে ত্রুটি ধরা পড়েছে, এটি এখনই বলার সময় আসেনি। আমরা দেখতে এসেছি। রেল সংযোগ প্রকল্পে খুব যে বড় ধরনের সমস্যা তা নয়। আদৌ সমস্যা আছে কি না, তাও বলা যাবে না, যতোক্ষণ পর্যন্ত না বিশেষজ্ঞরা মতামত দেবেন।’

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় পদ্মাসেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে রেলসংযোগ প্রকল্প পরিদর্শন গিয়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, ‘প্রকল্পে রেলের যেভাবে কাজ চলছে সেটির ব্যাপারে সড়ক নতুন ধরনের কনডিশন (শর্ত) দিয়েছে, কিন্তু সড়ক বিভাগ এখনো ডিজাইন দেযনি। যেহেতু এটি ইঞ্জিনিয়ারিং সংশয়, সেহেতু আমাদের এক্সপার্ট আছেন, তারা এটি নিয়ে বসবেন। যদি নকশা কিংবা ইঞ্জিনিয়ারিংয়ে মতানৈক্য হয়, তবে আমরা আশা করছি, তারাই এটি পূর্ণ সংশোধন করতে পারবে। সেতু বিভাগ ও রেল বিভাগের কাছে ডিজাইন চাওয়া হয়েছে। তারা ডিজাইন দিলেই পূর্ণ সংশোধন করা হবে। অন্য কোথাও কোনো সমস্যা নেই। শুধু রেল নামার ও উঠার সময় সমস্যা কথা উঠছে, এক্ষেত্রে সমন্বয় করা হবে।’

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে সড়ক ও রেললাইনের মাধ্যমে রাজধানীর সঙ্গে সংযুক্ত করতে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। পাশাপাশি বাংলাদেশ রেলওয়ে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন পদ্মাসেতুর ওপরে ১৬৯ কিলোমিটার (ঢাকা থেকে যশোর) রেললাইন ‘পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প’বাস্তবায়নে কাজ করছে। রেল সংযোগ প্রকল্পের কাজ নিয়ে ত্রুটির প্রশ্ন উঠেছে।

ট্রেনগুলো ৬ দশমিক ১৫ কিলোমিটার ডাবল ডেক ব্রিজের নিচের ডেক ব্যবহার করবে ও যানবাহনগুলো উপরের রাস্তাটি ব্যবহার করবে। যেহেতু সেতুর দুই পাশের রেলওয়ের ভায়াডাক্টগুলো দীর্ঘ স্লোপ প্রয়োজন, তাই এগুলো ব্রিজের দুই দিকে সংযোগকারী রাস্তার ওপর দিয়ে অতিক্রম করবে।

বর্তমান নকশা অনুসারে রেলপথের ভায়াডাক্টগুলো নির্মিত হলে বড় বড় লরিগুলো সেতুটি ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছেন বিবিএ’র নির্বাহী পরিচালক বেলায়েত হোসেন। তিনি বলেন, ‘তাদেরকে (পিবিআরএলপি) নকশা সংশোধন করতে বলা হয়েছে।’

রেল প্রকল্পের অগ্রগতি সর্ম্পকে রেলমন্ত্রী জানান, করোনার মধ্যেও কাজ চলেছে। এখনো পর্যন্ত ৩৬ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে।

ঢাকা-যশোর ১৭৩ কিলোমিটার রেলপথ নির্মাণে মূল পদ্মাসেতুর ভেতরে ৬ দশমিক ১৫ কিলোমিটার রেললাইন নির্মাণকাজ হচ্ছিল। পদ্মাসেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১ শতাংশেরও বেশি এবং মূলসেতুর প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। তবে এর মধ্যে রেল সংযোগ প্রকল্পের কাজ নিয়ে ত্রুটির প্রশ্ন উঠেছে।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা